Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Bangladesh A
[publishpress_authors_box]

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ এ : ১৯৪/৬ (সোহান ৬৫, জিসান ২৬, এসএম মেহেরব ৪৮*, ইয়াসির আলি ১৭*; গুরজাপনিত ২/৩৯, সুয়েশ ১/১৭)। ভারত এ : ১৯৪/৬ (সূর্যবংশি ৩৮, নামান ৪৪, জিতেশ ৩৩, নেহাল ৩২; রাকিবুল ২/৩৯, রনি ২/৪৪. রিপন ১/৩৫)। ফল : ম্যাচ টাই, বাংলাদেশ সুপার ওভার জয়ী। ম্যাচ সেরা : রিপন মন্ডল।

অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চকর; এই তিনের মিশ্রণে দুর্দান্ত এক ম্যাচ দেখল ক্রিকেটপ্রেমীরা। রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে এমন একটি ম্যাচ জিতল বাংলাদেশ। তাও ভারতের বিপক্ষে। সুপার ওভারে গড়ানো ম্যাচে ভারতকে একদম উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে আকবর আলির দল।

সুপার ওভারে প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান রিপন মন্ডল। জিতেশ শর্মাকে প্রথম বলে ইয়র্কারে বোল্ড করেন। দ্বিতীয় বলে আশুতোষ রিপনের আরেকটি ইয়র্কার উড়িয়ে মারতে গিয়ে কাভারে ক্যাচ আউট হন। নিয়ম অনুযায়ী সুপার ওভারে দুই ব্যাটারের বেশি ব্যাট করতে পারেননা। তাই জয়ের জন্য বাংলাদেশের দরকার হয় মাত্র ১ রান।

সেখানেও অনিশ্চয়তা হানা দেয়। সুয়েশ শর্মার প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ আউট হন ইয়াসির রাব্বি। পরের বলে আকবর আলি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে উইকেটে আসেন। তবে তাকে কিছু করতে হয়নি। সুয়েশ ওয়াইড দেওয়ায় নির্ধারিত ১ রান পেয়ে যায় বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের করা ৬ উইকেটে ১৯৪ রানের জবাবে ভারতও ৬ উইকেটে ১৯৪ রান তোলে।

ভারতকে মূল ম্যাচেই হারাতে পারতো বাংলাদেশ। কিন্তু একের পর এক ক্যাচ মিস ও আকবল আলির শেষ বলে উপস্থিত বুদ্ধির ভুলে ম্যাচ টাই হয়। ভারতের ইনিংসে চারটি ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা।

ইয়াসির রাব্বি, মাহিদুল অঙ্কন, আকবর আলি ও জিসান আলমরা ক্যাচ মিস করেন। ইয়াসির ও মাহিদুল জিতেশের ক্যাচ মিস করায় ২৩ বলে ৩৩ রান করেন ভারত ‘এ’ দলের অধিনায়ক। তাতে ম্যাচ অনেকটা ক্লোজ করে ফেলে ভারত। শেষদিকে নেহাল ওয়াধিরার আকাশে উঠা সহজ ক্যাচ সময় পেয়েও গ্লাভস বন্দি করতে ব্যর্থ হন আকবর। আর শেষ ওভারে আশুতোষ শর্মার ক্যাচ ফেলেন জিসান। পরে মিস ফিল্ডিং থেকে চার রান পায় ভারত।

তবুও সুযেগা ছিল। রাকিবুলের করা ২০ তম ওভারের পঞ্চম বলে আশুতোষ বোল্ড হলে শেষ বলে চার রানের দরকার হয় ভারতের। হার্শ দুবে শেষ বলটিতে লং অনে পাঠিয়ে দুই রান নেন সহজেই। ফিল্ডারের থ্রো করা বলটি হাতে রাখলেও ম্যাচ ১ রানে জিতে যায় বাংলাদেশ। সুপার ওভার নিশ্চিতের জন্য তৃতীয় রান নেওয়ার সুযোগ পেতো না ভারত। কিন্তু আকবর স্ট্যাম্পে কাছে না গিয়েই বল থ্রো করার চেষ্টায় স্ট্যাম্প ভাঙতে ব্যর্থ হন। ওই সুযোগে তৃতীয় রান নিয়ে সুপার ওভার নিশ্চিত করে ভারত।

সুপার ওভারে অবিশ্বাস্য সফল বোলার রিপন ভারতের ইনিংসের ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট নেওয়ায় ম্যাচ কঠিন হয় ভারতের জন্য। রিপন ছাড়া ২টি করে উইকেট নেন রাকিবুল ও আবু হায়দার রনি।

বাংলাদেশের হয়ে পাওয়ার হিটিংয়ের দুর্দান্ত উদাহরণ হয়ে ছিলেন এসএম মেহেরব। লোয়ার অর্ডারে ব্যাট করা মেহেরব মাত্র ১৮ বলে ৬ ছক্কা ১ চারে ৪৮ রান করে অপরাজিত ছিলেন। ইয়াসির রাব্বি ৯ বলে করেন ১৭ রান। এছাড়া ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহান ৪৬ বলে ৫ ছক্কা ও ৩ চারে করেছেন ৬৫ রান।

রাইসিং স্টারস নামে এবারই প্রথম এশিয়া কাপ হচ্ছে। এর আগে যুব এশিয়া কাপ হয়েছিল। ২০১৯ সালে প্রথমবার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেবার পাকিস্তানের কাছে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়। এবারও ফাইনালে পাকিস্তানকে পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত