চট্টগ্রামের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে স্বাগতিকরা। একাদশে তিনটি পরিবর্তন এনেছে লিটন দাসের দল।
বাদ পড়েছেন জাকের আলী, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান।
প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন জাকের আলী। বোলিংয়ে খুব একটা ভালো সময় যায়নি শরিফুল ও রিশাদের। দ্বিতীয় ম্যাচে তাদের বসিয়ে অন্যদের দেখে নিতে চাইছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
আয়ারল্যান্ডের একাদশে একটি পরিবর্তন। কার্টিস ক্যাম্ফারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন কালিটস।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন কালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডিল্যানি, মার্ক আডিয়ের, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস, জশ লিটল।



