Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ভালো কাজগুলোও দেখুন : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
[publishpress_authors_box]

ঢালাও সমালোচনা না করে অন্তর্বর্তী সরকারের ভালো কাজের দিকে নজর দিতেও অর্থনীতিবিদদের প্রতি অনুরোধ জানালেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‘আমাদের জুনিয়র অর্থনীতিবিদ, তারা নাকি কিছুই দেখে না। আমি তাদের সবাইকে চিনি। ৭০ সাল থেকে শিক্ষকতা করি, সবাই আমার ছাত্র। যারা অর্থনীতিবিদ কিছুই দেখেন না, দেখতে অন্তর্দৃষ্টি লাগে। যদি দেখতে না চায়, দেখতে পাবে না।

“আমরা অনেক ভুল করি, ঠিক আছে। তবে ভালো কাজগুলোকে উৎসাহ দিলে ভালো লাগে। যা হোক, আপনাদের স্বাধীনতা আছে, আপনারা বলতে পারেন।”

সোমবার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন অর্থ উপদেষ্টা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরা ও ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে এনবিআর।

সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা বলেন, যে কোনও বিষয়কে ইতিবাচক কিংবা নেতিবাচক দুই দিক থেকেই দেখা যায়।

“গ্লাসের অর্ধেক খালি দিকটা না দেখে পানিভরতি দিকটায় তাকান। শুরুই যদি করেন যে অনেক কিছু বাকি আছে, অনেক কিছুই নাই, আমি ফ্যাসিস্টের পথে চলে গেছি…”

তিনি বলেন, “ক্রিটিসিজম আছে অনেকের ব্যাপারে বা অনেকে থাকে। আমি সব সময় বলি, স্বচ্ছতা দিনের আলোতে বেরিয়ে আসে। আমার একটা কথা সানশাইন ইজ দ বেস্ট অ্যান্টিসেপটিক। যতই স্যাভলন ব্যবহার করি, ডেটল ব্যবহার করি, কিন্তু ড্রেসিংয়ের সময় দেখবেন ডাক্তাররা কিন্তু কোনোকিছু দেয় না। জাস্ট একটু মুছে দিয়ে দেয়।”

অনলাইনে আয়কর রিটার্ন প্রক্রিয়া আরেকটু সহজ করতে এনবিআরের প্রতি আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “আমার বয়স ৬৫ বছরে বেশি; হয়ত একটু চেষ্টা করব, তবে ডিফিকাল্ট আমার জন্য। আমি খুব টেক শ্যাভি না। এই খালি টেলিফোনটা মেসেজ নিতে পারি আর ইমেইল দিতে পারি। এর বেশি কিছু করলে আটকে গেলে আমি পারি না।

“এটা কিন্তু সবার জন্য। আমি মনে যে এটা ইউনিভার্সাল একটা সিস্টেম, যেন সবাই বুঝতে পারে। কম্পিউটার ভাষা এমন ভাষা যে সবাই বুঝতে পারবে, এক্সেস করতে পারবে।”

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, “বাজেটের পর একটি সংবাদ সম্মেলন করে সরকার। কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয় না, কী ধরনের পরিবর্তন হয়েছে। কোনটা ভালো, কোনটা খারাপ, সেটা বেসরকারি খাত থেকে আমরা শুনি, এর মধ্যে অনেক ভুল ও হয়।

“যারা এনবিআর নিয়ে রিপোর্টিং করে, তাদের নিয়ে বাজেটের পরবর্তী সময়ে একটি সেমিনার করা প্রয়োজন । বাজেটে যে পরিবর্তন করা হয়েছে, সেগুলো আসলে কী ও কেন করা হয়েছে; কতটা রাজস্ববান্ধব, এই জিনিসগুলো যদি আমাদের গণমাধ্যমকর্মীদের বোঝান, তাহলে তারা জাতিকে বোঝাতে পারবে। ভুল বোঝাবুঝি কমে যাবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found