Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শপথ নিলেন পিএসসির আরও ৭ সদস্য

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রবিবার শপথ পড়েন পিএসসির নতুন ৭ সদস্য।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রবিবার শপথ পড়েন পিএসসির নতুন ৭ সদস্য।
[publishpress_authors_box]

নতুন নিয়োগ পাওয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৭ সদস্য শপথ নিয়েছেন।

রবিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান।

শপথ নেওয়া পিএসসির সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন।

এছাড়া এদিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম শপথ নেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার পরিচালনায় শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা ও পিএসসির কর্মকর্তারাও শপথ অনুষ্ঠানে ছিলেন।

গত ১৮ ফেব্রুয়ারি পিএসসিতে নতুন এই সাত সদস্যকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন।

পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান করে আরও ৪ সদস্যকে সেখানে নিয়োগ দেওয়া হয়।

পরে পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পান আরও ৪ জন। রবিবার নতুন ৭ জন শপথ নেওয়ার মধ্য দিয়ে পিএসসির সদস্যসংখ্যা দাঁড়াল ১৫ জনে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত