Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নতুন সভাপতি হচ্ছেন আমিনুল, দেশ ছাড়েননি ফারুক

aminul-islam-bulbul-icc-20250530130131
[publishpress_authors_box]

নাটকীয় পট পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে এনএসসি, এর অনুমোদনও দিয়েছে বিসিবি।

আমিনুল নতুন পরিচালক হওয়ায় বিসিবির সভাপতি হতে তার আর বাধা নেই। এজন্য তাকে নির্বাচিত হতে হবে।  (শুক্রবার) বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানেই আমিনুল ইসলামকে নতুন সভাপতি নির্বাচিত করার সম্ভাবনা বেশি।

 ফারুক আহমেদ পদত্যাগ করতে না চাইলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের মনোনীত পরিচালক কোটা থেকে তাকে বাদ দিয়েছে। তাই বিসিবির সভাপতি পদে ফারুকের টিকে থাকার লড়াই প্রায় শেষ।

ফারুক অবশ্য এরই মধ্যে আইসিসির কাছে অভিযোগ করেছেন সরকারি হস্তক্ষেপে সরিয়ে দেওয়ার। ফারুক আহমেদ বলেছেন, ‘‘আমাকে জোর করে পদচ্যুত করা হয়েছে। আমি এরই মধ্যে আইসিসির কাছে জানিয়েছি। দুই বছর আগে শ্রীলঙ্কায়ও এমন ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় মন্ত্রীপরিষদ পুরো বোর্ড ভেঙে দিয়েছিল। তখন আইসিসি দ্রুত পদক্ষেপ নিয়ে পুরো বোর্ডকে আবার পুনর্বহাল করেছিল।’’

আইসিসি সেটা আমলে নিয়ে বিসিবিকে নিষিদ্ধ করে কিনা, সেটাই দেখার। এদিকে দেশ ছেড়ে চলে যাওয়ার গুজব ছড়িয়েছিল ফারুক আহমেদকে ঘিরে। তবে তিনি দেশেই আছেন বলে নিশ্চিত করেছেন এক ভিডিও বার্তায়, ‘‘পুরোপুরি মিথ্যা কথা। যারা আমাকে নিয়ে নাটক তৈরি করেছে এতদিন, তাদেরই একটা নাটকের শেষ অংশ মনে হচ্ছে এটা। আমি দেশেই আছি, গুজবে কান দিবেন না। আমি আগামীকাল একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করছি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found