Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ইয়ানসেন ম্যাজিকে ভারতে সিরিজ জয়ের হাতছানি দক্ষিণ আফ্রিকার

মার্কো ইয়ানসেন ও দক্ষিণ আফ্রিকার উইকেট উদযাপন। ছবি: এক্স
মার্কো ইয়ানসেন ও দক্ষিণ আফ্রিকার উইকেট উদযাপন। ছবি: এক্স
[publishpress_authors_box]

মার্কো ইয়ানসেন এর চেয়ে বেশি কী চাইতে পারতেন! ব্যাট হাতে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস খেললেন। এরপর বল হাতে গুঁড়িয়ে দিলেন ভারতের ব্যাটিং লাইনআপ। এই অলরাউন্ডারের ম্যাজিকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন উজ্জ্বল হয়েছে দক্ষিণ আফ্রিকার। তৃতীয় দিন শেষে প্রোটিয়াদের লিড ৩১৪ রানের।

সেই ১৯৯৮ সালে সর্বশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ২৭ বছর পর আবার সেই সম্ভাবনা উঁকি দিচ্ছে। ইয়ানসেনের অলরাউন্ড পারফরম্যান্সে গুয়াহাটি টেস্টে চালকের আসনে প্রোটিয়ারা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ উইকেট না হারিয়ে ২৬। ভারত প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২০১ রানে।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৪৮৯ রান। তাদের বিশাল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ানসেন। সেনুরান মুতুসামির সঙ্গে গড়েন ৯৭ রানের জুটি। সেঞ্চুরি থেকে সামান্য দূরে থাকতে ৯৩ রানে আউট হন ইয়ানসেন। এরপর বল হাতে ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে তুলে নেন ৬ উইকেট।

ভারতের শুরুটা মন্দ ছিল না। দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও লোকেশ রাহুল উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৫ রান। ২২ রানে রাহুল ফেরার পরও ঘুরতে থাকে রানের চাকা। তবে জয়সওয়াল ৫৮ রান করে ফেরার পর ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ৪৮ রান করায় ২০০ ছাড়ায় স্বাগতিকদের স্কোর।

ইয়ানসেন ১৯.৫ ওভারে ৪৮ রান দিয়ে নেন ৬ উইকেট। সিমন হার্মার ৬৪ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।

২৮৮ রানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শুরুটাও হয়েছে দারুণ। দুই ওপেনার রায়ান রিকেলটন (১৩*) ও এইডেন মারক্রাম (১২*) ২৬ রান যোগ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। 

আরও পড়ুন

সর্বাধিক পঠিত