Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

টি-টোয়েন্টি দলে নেই তাসকিন-শামীম ফিরলেন সাইফউদ্দিন-অঙ্কন

s41
[publishpress_authors_box]

টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাদা পোশাকের এই সিরিজ শেষে এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি।

এই সিরিজ দিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহিদুল ইসলাম অঙ্কন। বাদ পড়েছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা পেসার তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি। তাসকিন এখন আবুধাবিতে টি–টেন খেলছেন। বিসিবির কাছ থেকে তিনি ২৩ নভেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র নিয়েছিলেন। সেই ছুটি আরও বাড়ানো হয়েছে।

ফিরলেন সাইফউদ্দিন-অঙ্কন।

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ মিলিয়ে গত পাঁচ ম্যাচে শামীমের রান ছিল—০,৩৩, ০,১ ও ১। এই রানখরার কারণেই শামীমের জায়গায় ব্যাটার হিসেবে দলে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। এর আগে মাহিদুল ওয়ানডে ও টেস্ট খেললেও টি-টোয়েন্টি দলে ডাক পেলেন এই প্রথম। আর তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। সিরিজের শেষ ম্যাচ ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

 লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found