Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রবির পর বিকাশ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা

b789
[publishpress_authors_box]

বাংলাদেশে আসার পর রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন হামজা চৌধুরী। এবার রবির পর বিকাশ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ইংলিশ লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা হামজা।

দেশের মানুষের সঙ্গে নতুন আবেগে ফুটবলকে সংযুক্ত করা এই খেলোয়াড়, গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশ-এর বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন। 

ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর পাশাপাশি সেবাটির ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যেও একসাথে কাজ করবে বিকাশ ও হামজা চৌধুরী। বিকাশের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে হামজা চৌধুরী বলেন, “বিকাশ এর মত কোটি মানুষের ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া এক ধরনের সুযোগ। বিকাশ এর প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের । দেশসেরা এই ব্র্যান্ডটির প্রসারে একসাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সঙ্গে বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশ-এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম এবং চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারীসহ উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত