Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জয়ে বছর শেষ আর্জেন্টিনার, স্কালোনি যুগে মেসির ৫০

ar5
[publishpress_authors_box]

নিজেদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছিল অ্যাঙ্গোলা। আফ্রিকান দেশটির চেয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ৮৭ ধাপ এগিয়ে থাকায় ম্যাচের ফলাফল অনুমিতই ছিল।

সেটাই হল শেষ পর্যন্ত। লিওনেল মেসির জাদুতে ২-০ গোলে জিতে বছর শেষ করল আর্জেন্টিনা। মেসি করেছেন এক গোল, অপর গোলটি লাওতারো মার্তিনেসের। সেই গোলের অ্যাসিস্ট আবার মেসির। ৪৪ মিনিটে মেসির ক্রস থেকে দারুণ শটে গোলটি করেছেন মার্তিনেস। তাতে আর্জেন্টিনার হয়ে ক্রেসপোর ৩৫ গোলের রেকর্ড ছাড়িয়ে যান তিনি। ৩৬ গোল নিয়ে মার্তিনেস এখন আর্জেন্টিনার চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।

৮২ মিনিটে মেসি গোল করেন মার্তিনেসের ক্রসে। জাতীয় দলের হয়ে মেসির গোল এখন ১১৫টি। লিওনেল স্কালোনি কোচে হিসেবে  দায়িত্ব নেওয়ার পর করলেন ৫০তম গোল। ম্যাচ শেষে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, ‘‘আমার দেশের প্রতিনিধিত্ব করা, সাদা ও নীল আকাশী জার্সি পরে খেলতে পেরে আমি গর্বিত।’’

১১ নভেম্বর স্বাধীন হয়েছিল অ্যাঙ্গোলা। সেই তারিখের সঙ্গে মিলিয়ে লুয়ান্দার স্টেডিয়ামের নামও রাখা হয়েছে ১১ নভেম্বর। প্রায় ৫০ হাজার দর্শক মেসিকে বিপক্ষ মনে না করে তার পায়ে বল গেলেই বরং জাগিয়েছে উৎসাহ। ম্যাচ শেষেও মেসির নামে গ্যালারিতে উঠেছে জয়ধ্বনি।


আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found