Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

১০০০তম ম্যাচে জয়টা গার্দিওলার কাছে ‘বিশেষ কিছু’

g6
[publishpress_authors_box]

কোচ হিসেবে ডাগআউটে ১০০০তম ম্যাচ! পেপ গার্দিওলার জন্য বড় উপলক্ষ্যই ছিল ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচটা। গ্যালারিতে উপস্থিত ছিল তার পরিবারের সদস্যরা। স্পেন থেকে এসেছিলেন বন্ধুরাও। তাদের সামনে ইতিহাদে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে মাইলফলকের ম্যাচটা স্মরণীয় করে রাখলেন গার্দিওলা। একবার করে বল জালে পাঠিয়েছেন আর্লিং হলান্ড, নিকো গঞ্জালেস ও জেরেমি ডোকু।

ম্যাচ শেষে আপ্লুত গার্দিওলা বললেন, ‘‘আমার বার্সেলোনা বি সময়টা ছিল ভিত্তি। সেখানেই বুঝেছিলাম আমি পারি, অনেক কিছু শিখেছিলাম। সেই প্রথম দলটিকে কখনো ভুলব না। পরিবারের সামনে, বিশেষ করে লিভারপুলের মতো দলের বিপক্ষে ১০০০তম ম্যাচ খেলতে পারা বিশেষ কিছু।’’

২০০৭ সালে বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্ব নিয়ে কোচিং শুরু করেছিলেন গার্দিওলা। রবিবার লিভারপুলের বিপক্ষে ম্যাচটা ছিল তার ১০০০তম। তিনি জিতেছেন ৭১৬টিতে, হার মাত্র ১২৮টিতে।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির হয়ে কোচ হিসেবে গার্দিওলা জিতেছেন ১২টি লিগ শিরোপা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এ ছাড়া তাঁর গৌরবময় ক্যারিয়ারে আছে আরও ১৪টি ঘরোয়া কাপ শিরোপা।

গার্দিওলার অধীনে সবচেয়ে বেশি ২১১ গোল করেছেন লিওনেল মেসি। আর্লিং হলান্ডের গোল ১৪২টি। গার্দিওলা সবচেয়ে বেশি ১০টি করে ম্যাচ হেরেছেন লিভারপুল ও টটেনহামের কাছে। আর্সেনালের বিপক্ষে ৩৩ ম্যাচে জিতেছে সবচেয়ে বেশি ২০ ম্যাচ।

হাজারতম ম্যাচে লিভারপুলের মত দলকে হারিয়ে খুশি গার্দিওলা, ‘‘যে প্রতিপক্ষের সঙ্গে আমরা বহুবার খেলেছি , তাদের বিপক্ষে আমাকে অবিশ্বাস্য এক উপহার দেওয়ার জন্য ফুটবলার ও স্টাফদেরকে ধন্যবাদ। তাদের বিপক্ষে খেলা সবসময়ই দারুণ এবং এত লড়াইয়ের পর ভার্জিল, রবার্টসন, মোহাম্মদ সালাহকে দেখতে পাওয়াটা অসাধারণ। আমার বাচ্চারা ছিল এখানে। বিশেষ এক রাত ছিল এটা।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found