Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

তিনবার পিছিয়ে পড়েও বার্সার ড্র, জিতেছে ইন্টার-সিটি

b8
[publishpress_authors_box]

ইউরোপিয়ান ফুটবলে সব দিক দিয়েই বার্সেলোনার চেয়ে যোজন যোজন পিছিয়ে ক্লাব ব্রুগার। শুধু বাজেটের অঙ্কটা এমন, বার্সার প্রতি বছরের বাজেট একহাজার মিলিয়ন ইউরো হলে ব্রুগারি বড়জোর ১৫০ মিলিয়ন। সেই দলই কিনা তিন তিনবার লিড নিয়েছিল কাতালানদের বিপক্ষে। তারপরও রোমাঞ্চকর সমাপ্তিতে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছেন লামিনে ইয়ামালরা।

ব্রুগার একটি পেনাল্টি বাতিল হয় ভিএআরে। যোগ করা সময়ে তাদের একটি গোলও বাতিল করে ভিএআর। নইলে হারতেও পারত বার্সা। চার ম্যাচে ২ জয়ে ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ব্রুগা আছে ২৪ নম্বরে।

চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে কাইরাতকে। ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ডর্টমুন্ডকে। ইংলিশ অপর দল নিউক্যাসল ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে।

সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে সিটির হয়ে একটি গোল করেছেন আর্লিং হলান্ড। আরেক গোল করেছেন রায়ান চেরকি। তবে তবে বক্সের বাইরে থেকে দুই গোল করে আলোটা কেড়ে নিয়েছিলেন ফিল ফোডেন।

৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৩টি শট নেয় বার্সেলোনা, এর ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ব্রুগের ১০ শটের ছয়টি ছিল লক্ষ্যে। নিজেদের মাঠে ষষ্ঠ মিনিটে ফোর্বসের ক্রস থেকে কোনাকুনি শটে ক্লাব ব্রুগাকে এগিয়ে নিয়েছিলেন নিকোলা ট্রেসোল্ডি। দুই মিনিটের মধ্যেই সমতায় ফিরেছে বার্সেলোনা। এক মিনিট পরই ফের্মিন লোপেসের ক্রসে ছুটে গিয়ে বল জালে পাঠান ফেররান তরেস।

১৭তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফোর্বসের গোলে ব্যবধান ২-১ বানিয়ে ফেলে ব্রুগা। ৬১তম মিনিটে ইয়ামালের অসাধারণ গোলে ২-২ সমতা ফেরায় ডি বক্সের বাইরে বল পেয়ে দুই জনকে কাটিয়ে দানি ওলমোকে বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে আরও দুই জনকে এড়িয়ে জাল খুঁজে নেন ইয়ামাল।

৬৩তম মিনিটে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় ব্রুগা। এবারও গোল করেন ফোর্বস। ৭৭ মিনিটে ইয়ামালের গোলমুখের শট ব্রুগার উইঙ্গার ক্রিস্টোস জলিসের মাথা ছুঁয়ে জড়ায় জালে। আত্মঘাতী গোলে বার্সেলোনা ৩-৩ সমতা ফেরায় ম্যাচে।

ফল

ক্লাব ব্রুগা ৩:৩ বার্সেলোনা

আয়াক্স ০: ৩ গ্যালাতাসারাই

বেনফিকা ০: ১ লেভারকুসেন

ইন্টার মিলান ২:১ কাইরাত

মার্শেই ০:১ আতালান্তা

নিউক্যাসল ২:১ অ্যাথলেটিক বিলবাও

সিটি ৪ : ১ ডর্টমুন্ড

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found