Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

৩৫ রানে ৭ উইকেট হারিয়ে পথহারা বাংলাদেশ

9
[publishpress_authors_box]

বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল ১৬ বছর পর। প্রথম ম্যাচ জিতে ফেরাটা স্মরণীয় করেছিলেন বাংলাদেশের যুবরা। আজ সিরিজের তৃতীয় ম্যাচ যুবারা খেললেন রাজশাহীতে।

তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করতে পারেনি আজিজুল হাকিম তামিমের দল। তাদের ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল আফগান যুবারা।

রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আফগানিস্তান। জবাব দিতে নেমে ৩৭.২ ওভারে ১৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ম্যাচ বাংলাদেশ জেতার পর দ্বিতীয় ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। চতুর্থ ওয়ানডেতে আগামী ৭ নভেম্বর মাঠে নামবে দুই দল।

৯৩ রানের জুটি গড়েছিলেন কালাম ও রিজান।

দলীয় ৪৫ রানেই সাজঘরে ফেরেন রিফাত বেগ, জাওয়াদ আবরার ও তামিম। শুরুর ধাক্কা সামলে আর সফরকারীদের চ্যালেঞ্জ জানাতে পারেনি স্বাগতিকরা।

বাংলাদেশের মান বাঁচিয়েছেন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। এই দুজনের ফিফটিতে ১৫০ রানের স্কোর পার করে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৯৩ রান যোগ করেন তারা। তখন মনে হচ্ছিল জয়ের পথেই আছে বাংলাদেশ। কিন্তু ৩৫ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট খুইয়ে ১০২ রানে হারল আজিজুল হাকিমের দল। ৩৭.২ ওভারে ১৭৩ রানে অলআউট হয়।

 ৫০ বলে ৫২ রান করে ফেরেন রিজান। ৭১ রানের ইনিংস খেলেন কালাম। ২৫ রান আসে জাওয়াদের ব্যাট থেকে। ৪০ রানে ৪ উইকেট নেন শাহিন। ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন জাদরান। ২ ব্যাটারকে ফেরান উজাইরউল্লাহ নিয়াজাই।

এর আগে আফগানদের হয়ে ফয়সাল খানের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৭৫ রানের পুঁজি পেয়েছিল আফগানিস্তান। ১০৫ বলে ১০০ করেন তিনি। এছাড়া মাহবুব খান করেন ৬৮।  বাংলাদেশের হয়ে অধিনায়ক আজিজুল হাকিম ৪১ রানে ২টি আর আল ফাহাদ ৫২ রানে নেন ২ উইকেট।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত