Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আফগানিস্তানকে উড়িয়ে সেমিফাইনালের দুয়ারে বাংলাদেশ

acc1
[publishpress_authors_box]

এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে আকবর আলীরা উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। আফগানরা অলআউট হয়েছিল মাত্র ৭৮ রানে। জবাবে ১৩.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আকবর আলীর দল। ৯ উইকেটের জয়ে সেমিফাইনালের দুয়ারেও পৌঁছে গেছে বাংলাদেশ।

২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে রান রেটে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও তৃতীয় স্থানে আফগানিস্তান। বাংলাদেশ শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলে আর আফগানিস্তান হংকংকে হারালে তিন দলেরই পয়েন্ট সমান ৪ হয়ে যেতে পারে।

তারপরও প্রথম দুই ম্যাচের পর নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশের সম্ভাবনাই বেশি। বাংলাদেশের নেট রান রেট এখন ‍+৪.০৭৯। শ্রীলঙ্কার ‍+১.৩৪১ ও আফগানিস্তানের ‍+০.১২২।

শুরুতে বোলিংয়ে নেমে রিপন মন্ডল আফগানদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। এরপর রাকিবুল হাসান এসে ধসিয়ে দেন আফগানিস্তানের মিডল অর্ডার। আর তাতেই আফগানরা ১৮.৪ ওভারে অল আউট হয়ে যায় ৭৮ রানে।

ম্যাচ সেরা রিপন ৪ ওভারে ১০ রানে নেন ৩ উইকেট। রাকিবুল ৪ ওভারে ৭ রানে নেন ৩ উইকেট। দারউইস রাসুলি করেন ২৭ রান। জবাবে মাহিদুল ইসলামের ২৭ আর জাওয়াদ আবরারের ২৪-এ সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান আউট হয়েছিলেন ১০ রানে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found