Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেল বাংলাদেশ

Bangladesh
[publishpress_authors_box]

একই সঙ্গে দুটি ত্রিদেশীয় সিরিজে খেলার প্রস্তাব পেল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে একটি অপরটি শ্রীলঙ্কায়। দুই দেশের মধ্যে শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে ইতিবাচক বিসিবি।

পাকিস্তানের মাটিতে যে ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা সেখানে খেলবে না আফগানিস্তান। তাদের পরিবর্তে বাংলাদেশের নাম শোনা যায়। তবে ওই সময় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি। এবার আয়ারল্যান্ড সিরিজের পর শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব এসেছে। এই ক্ষেত্রে অবশ্য প্রস্তাবটি আমলে নিচ্ছে বিসিবি।

সিরিজটি হতে পারে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝামাঝি সময়ে। ২ ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। এদিকে বিপিএল শুরুর সম্ভাব্য সময় আগামী ১৪-১৫ ডিসেম্বর। অর্থাৎ দুই সপ্তাহের একটি বিরতি আছে। এই সময়ে শ্রীলঙ্কার প্রস্তাবে ত্রিদেশীয় সিরিজটি খেলতে চায় বিসিবি।

যদিও দুই মাস ধরে টানা খেলার মধ্যে আছেন ক্রিকেটাররা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্রাম বলতে ওই সময়টুকুই। এ জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কা তৃতীয় কোন দেশকে আমন্ত্রণ জানিয়েছে, তা এখনও চূড়ান্ত হয়নি। অবশ্য ভারতের নাম শোনা যাচ্ছে। এমনটা হলে হাই প্রোফাইল সিরিজ হতে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত