Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

টেস্ট নেতৃত্ব নিতে রাজি নন শান্ত

Shanto
[publishpress_authors_box]

মুখে না বললেও অভিমান করে বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে তাকে ওয়ানডে নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সবশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষে ওই ফরম্যাটের নেতৃত্ব থেকে শান্ত নিজেই সরে দাঁড়ান। তখন নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। জুন-জুলাইয়ের পর প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে আগামী মাসে। তার আগে নতুন টেস্ট অধিনায়কের খোঁজে আবারও শান্তর স্বরনাপন্ন হয়েছিল বিসিবি। কিন্তু সাবেক অধিনায়ক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিসিবি পরিচালক জানিয়েছেন, “টেস্ট নেতৃত্বের ব্যাপারে শান্তকে বলা হয়েছে। কিন্তু সে এই মুহূর্তে দায়িত্ব নিতে আগ্রহী নয়।” ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে শান্তর সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। টেস্ট অধিনায়ক হিসেবে শান্তর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন তিনি। কিন্তু শান্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।

টেস্ট অধিনায়কের দায়িত্ব নিতে আগ্রহী হলেও ওয়ানডে সংস্করণে অধিনায়ক হিসেবে মিরাজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় তাকে লাল বলের দলের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা খুবই কম। এমনকি ওয়ানডে অধিনায়ক হিসেবেও আগামী বছরের জুনের পর মিরাজকে নাও দেখা যেতে পারে। মিরাজের নেতৃত্বে ১৩ ওয়ানডে খেলে মোটে ৩টিতে জিতেছে বাংলাদেশ।

সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, অধিনায়ক বানানোর ক্ষেত্রে কোনো বাঁধাধরা নিয়ম নেই। বিসিবি সভাপতি বলেছিলেন, ”তিন সংস্করণে তিনজন অধিনায়ক থাকা বাধ্যতামূলক নয়। একজনই সব সংস্করণে নেতৃত্ব দিতে পারে, দুই সংস্করণেও দিতে পারে, আবার একজন শুধু একটিতেও অধিনায়ক হিসেবে থাকতে পারে। বিষয়টা নির্ভর করে আলোচনার ওপর, দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটার ওপর।”

বিসিবি চাইলে এখনো তিন সংস্করণে তিনজন অধিনায়কের নীতি ধরে রাখতে পারে। সেক্ষেত্রে টেস্ট দলের নেতৃত্বের জন্য বিকল্প হিসেবে তাইজুল ইসলাম ও মুমিনুল হককে বিবেচনা করা হতে পারে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found