Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা পদ্ধতি প্রণয়নের আহ্বান

necm-Reception-for-SSC-exam-passers
[publishpress_authors_box]

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা পদ্ধতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতারা।

বুধবার সংগঠনটির রাজধানী ঢাকার মোহাম্মদপুর শাখা আয়োজিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা সভায় এ আহ্বান জানিয়ে তারা বলেন, তা না হলে বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পিছিয়ে পড়বে বাংলাদেশ।

এসময় তরুণ-তরুণীদের সৎ দক্ষ দেশপ্রেমিক মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতারা।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতারা বর্তমান বিশ্বের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা পদ্ধতি প্রণয়নে বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

তারা বলেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য দলমত নির্বিশেষে বিজ্ঞানভিত্তিক ও আধুনিক শিক্ষাপদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঐকমত্যের ভিত্তিতে শিক্ষা পদ্ধতি প্রণয়ন করা জরুরি।

জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতারা মনে করেন, বিগত সময়ে সরকারসমূহের ‘যে যখন তখন তেমন’ নীতিতে শিক্ষা পদ্ধতি প্রণীত হওয়ায় সৎ দক্ষ দেশপ্রেমিক মানবিক নাগরিক সৃষ্টির ধারা বাধাগ্রস্ত হয়েছে।

লালমাটিয়া সরকারি স্কুল এন্ড কলেজে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ড. তারিকুজ্জামান সুদান। অনুষ্ঠানে প্রথমেই এসএসসি উত্তীর্ণদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব রুস্তম আলী খোকন।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক স্থপতি নাঈম রিপন, কলেজের অধ্যক্ষ আকমল হোসেন।

এসএসসি উত্তীর্ণদের হাতে ফুল, ক্রেস্ট, সার্টিফিকেট তুলে দেন জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের মোহাম্মদপুর শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু, সদস্য সচিব সন্তু মিত্র প্রমুখ। এসএসসি উত্তীর্ণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল আরাফাত।

বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, দেশীয় সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, কিশোর-কিশোরী তরুণ-তরুণীরা নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হয়ে গড়ে তুলতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তাতেই সমষ্টিগতভাবে জাতি এগিয়ে যাবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত