Beta
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
Beta
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সেই লর্ডসে ২৭ বছরের অপেক্ষা মিটল প্রোটিয়াদের

af5
[publishpress_authors_box]

লর্ডসের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে ১৯৯৮ সালের পর প্রথমবার আইসিসির কোনও ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই লর্ডসে মিটল আরও একটা অতৃপ্তি। ১৯৯৮ সালের পর ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জেতা হয়নি প্রোটিয়াদের। বৃহস্পতিবার লর্ডসে স্বাগতিকদের ৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০’তে জিতল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার করা ৩৩০ রানের জবাবে ইংল্যান্ড থামে ৩২৫ রানে। তাতে ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের মাটিতে। শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। শেষ উইকেটে জফরা আর্চারের সঙ্গে ছিলেন আরেক পেসার সাকিব মেহমুদ। স্পিনার সেনুরান মুতুসামির ওভারে আর্চার দুই চারে নেন ১০ রান। আর্চার শেষ বলে ছক্কা মারতে ম্যাচ গড়াত সুপার ওভারে। সেটা না পরায় প্রোটিয়ারা জিতে ৫ রানে।

সর্বশেষ ৩১টি ওয়ানডেতে এটি ইংল্যান্ডের ২১তম হার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ছয়টি দ্বিপক্ষীয় সিরিজের পাঁচটিতেই হারল ইংল্যান্ড।

ম্যাথু ব্রিটজকে করেন ৮৫ রান। অভিষেকের পর টানা ৫ ইনিংসে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন তিনি। ছবি : এক্স

এর আগে ম্যাথু ব্রিটজকে করেন ৮৫ রান। ট্রিস্টান স্টাবসের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৭ রানের বিশাল জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান ব্রিটজকে। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে রেকর্ড গড়েছিলেন ব্রিটজকে। সেটা সমৃদ্ধ করলেন আরও। অভিষেকের পর টানা পাঁচ ওয়ানডেতে খেললে পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস। তার ইনিংসগুলো ১৫০, ৮৩, ৫৭, ৮৮ ও ৮৫।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৩৩০/৮, ৫০ ওভারে (ব্রিটজকে ৮৫, স্টাবস ৫৮, মারক্রাম ৪৯; আর্চার ৪/৬২, আদিল রশিদ ২/৩৩) ; ইংল্যান্ড: ৩২৫/৯ (জস বাটলার ৬১, জো রুট ৬১, বেথেল ৫৮; বার্গার ৩/৬৩, মহারাজ ২/৫৯) ; ফল: ইংল্যান্ড ৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ম্যাথু ব্রিটজকে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত