Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশের সাম্যবাদী দর্শন চর্চার দিকনির্দেশক ছিলেন যতীন সরকার

যতীন সরকার
[publishpress_authors_box]

বিশিষ্ট শিক্ষাবিদ, মার্কসবাদী দর্শন গবেষক, লেখক অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, অধ্যাপক যতীন সরকার বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের দর্শন চর্চার একজন দিকনির্দেশক ছিলেন।

বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে শ্রেণিহীন সমাজ নির্মাণের আন্দোলনের একজন অগ্রপথিক হারিয়েছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। তার মৃত্যু মার্কসবাদী দর্শন চর্চা ও গবেষণার ক্ষেত্রে এমন এক শূন্যতা সৃষ্টি করেছে, যা সহসা পূরণ হওয়া সম্ভব না।

জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের আহ্বায়ক মাহমুদ সেলিম, সদস্য সচিব রুস্তম আলী খোকন এক শোক বিবৃতিতে অধ্যাপক যতীন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ অভিমত প্রকাশ করেন।

অধ্যাপক যতীন সরকারের রচিত বিভিন্ন গ্রন্থাবলী আগামী দিনে দেশপ্রেমিক, বিজ্ঞান মনস্ক, প্রগতিশীল চিন্তার নাগরিক সৃষ্টিতে পাথেয় হয়ে কাজ করবে বলে মনে করেন জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতারা।

বিবৃতিতে তারা বলেন, অধ্যাপক যতীন সরকার স্পষ্টভাষী, দৃঢ়, যুক্তিবাদী বক্তা হিসেবে সমাজে জনপ্রিয় ছিল। তার যুক্তিপুর্ণ বক্তব্য এদেশের তরুণ সমাজকে সমাজবিপ্লবে দীক্ষিত হতে অনুপ্রাণিত করত। একজন যতীন সরকার সৃষ্টি বর্তমান ভোগবাদী সমাজে অসম্ভব। নিজ জেলা নেত্রকোণায় সারাজীবন বসবাস করে যতীন সরকার জাতীয় ক্ষেত্রে অবদান রেখেছেন। শত প্রতিকূলতাকে পরাজিত করে জীবনের শেষদিন পর্যন্ত অধ্যাপক যতীন সরকার লড়াই করে গেছেন।

শোক বিবৃতিতে নেতৃবৃন্দ অধ্যাপক যতীন সরকারের আত্নার শান্তি কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত