Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

‘সুপারম্যান ডি ভিলিয়ার্স এখনও মাতাতে পারেন আইপিএল’

d6
[publishpress_authors_box]

মাত্র ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’খ্যাত এই ব্যাটার ৪১ বছর বয়সে এসেও আফসোস বাড়াচ্ছেন দক্ষিণ আফ্রিকা ভক্তদের। তাদের প্রশ্ন, কেন এত আগে অবসর?

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে আবারও ঝড়ো সেঞ্চুরি করেছেন ডি ভিলিয়ার্স। এটা এই টুর্নামেন্টে তার তৃতীয় সেঞ্চুরি। সাবেকদের নিয়ে গড়া পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ৬০ বলে ১২ বাউন্ডারি ৭ ছক্কায় ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। সেঞ্চুরি করেছিলেন ৪৭ বলে। এই টুর্নামেন্টের এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্সের এমন ফর্ম দেখে তার সাবেক সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন ‘এক্স’-এ লিখেছেন, ‘‘অজনপ্রিয়/জনপ্রিয় মন্তব্য, এবি এখনও আইপিএলের অর্ধেক আন্তর্জাতিক ক্রিকেটারের চেয়ে ভালো। হয়তো তার চেয়েও বেশি।’’

ভারতীয় সাবেক ক্রিকেটার ইরফান পাঠান এবি ডিলিয়ার্সকে বলেছেন, ‘‘সুপারম্যান’’। আকাশ চোপড়াও একই প্রশংসা করে এক্সে লিখেছেন,‘‘ এবি তুমি সুপারম্যান। ৩ সেঞ্চুরি আরেকটি ফিফটি। এই মৌসুমে করলে ৪২৯ রান। ঘড়ি চালাচ্ছ উল্টো করে।’’ হরভজন সিং এক্স-এ লিখেছেন, ‘‘তুমি এখনও দক্ষিণ আফ্রিকা জাতীয় দল বা আইপিএলে খেলতে পার।’’

শনিবার রাতে এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নস ২০ ওভারে ৫ উইকেটে করেছিল ১৯৫ রান। ওপেনার শারজিল খান সর্বোচ্চ ৪৪ বলে ৭৬ রান করেন। উমর আমিন ৩৬, আসিফ আলী ২৮ ও শোয়েব মালিক করেন ২০ রান। জবাবে ডি ভিলিয়ার্সের ঝড়ো ইনিংসে ১৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস শিরোপা জিতে প্রোটিয়ারা পেয়েছে ২ লাখ মার্কিন ডলার, রানার্সআপ পাকিস্তান পায় ১ লাখ মার্কিন ডলার।

নিজের ক্যারিয়ারে এটা প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা ডি ভিলিয়ার্সের। তাই শিরোপা নিয়ে উল্লাসটাও হল অন্যরকম। দক্ষিণ আফ্রিকার পতাকা জড়িয়ে মুখে চওড়া হাসি নিয়ে ট্রফি সামনে রেখে এবি ডি ভিলিয়ার্স মেতে উঠেছিলেন আনন্দনৃত্যে। তার সঙ্গী ছিলেন ওয়েইন পার্নেল। তাদের অনুকরণে পেছনে দাঁড়িয়ে নেচেছেন দলের অন্যরাও।

ফাইনাল শেষে ডি ভিলিয়ার্সের  হাতে উঠেছে মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কারও। এক ম্যাচেই জিতেছেন চারটি পুরস্কার। এ ছাড়া টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৩১ রান ও ৩ সেঞ্চুরি করে ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন ডি ভিলিয়ার্সই।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found