Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ফুটসালে বাংলাদেশের প্রথম কোচ ইরানের সাঈদ

ir1
[publishpress_authors_box]

বাংলাদেশে ছেলেদের ফুটসাল দলই ছিল না। তাই ফুটসালে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণও করেনি এতদিন। এবার প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ে অংশ নিবে বাংলাদেশ। সেই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের কোচ হয়ে আসছেন ইরানের ৫৯ বছর বয়সী সাঈদ খোদারাহমি।

এশিয়ান ফুটসালের বর্তমান এবং সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ইরান। সেপ্টেম্বরে হতে যাওয়া এবারের এশিয়ান ফুটসালের বাছাইয়েও বাংলাদেশ ইরানের গ্রুপে পড়েছে। বাফুফে বাংলাদেশ ফুটসাল দলের জন্য কোচও আনছে ইরান থেকে।

আগামী সপ্তাহের মধ্যে তিনি ঢাকায় আসবেন। এশিয়ান কাপের বাছাই পর্যন্তই মেয়াদ তার। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান নিশ্চিত করেছেন এটা।  

ফুটসালে জাতীয় দলের প্রধান কোচ হতে লেভেল-৩ সনদ দরকার। বাংলাদেশের কারো এটা নেই। তাই বাধ্য হয়ে বাফুফে বিদেশি কোচ আনছে। সাঈদ মিয়ানমার জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন ২০১২-১৬ পর্যন্ত। এএফসি ও এশিয়ার বিভিন্ন জায়গায় ফুটসাল নিয়ে কাজ করেছেন তিনি। ফুটসালের ওপর লিখেছেন বইও।

ফুটসালে দল গড়তে উন্মুক্ত ট্রায়াল আয়োজন করেছিল বাফুফে। সেই ট্রায়াল থেকে ৫৩ জন ফুটবলার প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। সাঈদ খোদারাহমি আসার পর সেখান থেকে চূড়ান্ত করা হবে ১৪ জনের দল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত