Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কোচ মেনে নিলেন লিটনের আত্মবিশ্বাসের অভাব

litton-7
[publishpress_authors_box]
ডাম্বুলা থেকে
ডাম্বুলা থেকে

ওয়ানডেতে একাদশে জায়গা হারাতে হয়েছিল লিটন দাসকে। টি-টোয়েন্টিতে তিনি অধিনায়ক, তাই অটোমেটিক চয়েজ। কিন্তু অধিনায়ক হিসেবে পারফরম করা থেকে যে অনেকটা দূরে আছেন এই ব্যাটার তা দিনের আলোর মতো পরিষ্কার। কোচ ফিল সিমন্সও লুকাতে পারেননি লিটনের এই দুরবস্থার কথা। কিন্তু দলের অধিনায়কের পাশে দাঁড়ানো ছাড়া অন্য কোন পথ তো নেই তার সামনে।

শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টিটোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, “এটা সত্যি যে লিটন এখন তার সেরা সময়ে নেই। ব্যাটিংয়ের সময় আত্মবিশ্বাসেও ঘাটতি আছে। কিন্তু ভুলে গেলে চলবে না সে কতটা সামর্থ্য রাখে। আমরা কঠোর চেষ্টা করছি ওকে নিয়ে, আমরাও চাই সে দ্রুত রানে ফিরুক, কারণ লিটন আমাদের সেরা ব্যাটার। ভালো সময় থেকে সে একটা ইনিংস দূরে, আশা করছি দ্রুতই সে রানে ফিরবে।”

লিটন যে বেশ চাপে আছেন তা স্পষ্ট। গত ম্যাচে ১১ বলে ৬ রানের ইনিংসে কোন রকম স্বস্তি পাচ্ছিলেন না। সিঙ্গেলস নিয়ে ওই রান কিছু করেছেন। একবার বড় শট নিতে গিয়ে লাইন মিস করেছেন। এবং সোজা ব্যাটে খেলার বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন।

শেষ ওয়ানডের আগে নেটে সুইপ শটের অনুশীলন করছিলেন লিটন। দুঃসময়ে নিজের শটের পরিধি একটু বাড়ানোর লক্ষ্য ছিল হয়তো। কিন্তু সোজা ব্যাটেই যার রান আসছে না সেই লিটন বাঁকা ব্যাটে কীভাবে রান করবেন!

আর রানে না থাকায় অধিনায়ক লিটনের ওপর যে বাড়তি চাপ তৈরি হচ্ছে তাও সত্যি। সেই চাপ সরাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাম্বুলার উইকেট লিটনকে সহায়তা দেয় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found