Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিয়ের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পরই মৃত্যু, শোকাহত রোনালদো-জামালরা

j0
[publishpress_authors_box]

সুখেই ছিলেন দিয়োগো জোতা ও রুতে কারদোসা। শৈশবের প্রেমিকার সঙ্গে করেছেন লিভারপুলের প্রিমিয়ার লিগ জেতার উদযাপন। তিন সন্তানকে নিয়ে গত ২২ জুন করেছেন বিয়েও। সেই বিয়ের ভিডিও বুধবার রাতে প্রকাশ করেছিলেন কারদোসা।

এর কয়েক ঘণ্টা পরই মর্মান্তিক মৃত্যু হল পর্তুগাল ও লিভারপুলের ফুটবল তারকা জোতার। স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে ২৮ বছর বয়সী এই ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়লে আগুন ধরে যায় আর মৃত্যু হয় জোতা ও তার ভাইয়ের।।

শৈশবের প্রেমিকাকে বিয়ে করেছিলেন ২২ জুন।

জোতার মতো সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী এই তরুণ।

২২ জুন পোর্তোয় বিয়ে করেছিলেন কারদোসা ও জোতা। তাদের সন্তান আছে তিনটি। ২৮ জুন সেই ছবি পোস্ট করেন জোতা। তার স্ত্রী ভিডিও প্রকাশ করেছিলেন বুধবার। এর কিছুক্ষণ পরই এল মর্মান্তিক মৃত্যুর খবর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্কাই স্পোর্টস জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়িটিতে আগুন লেগে যায় এবং তা আশেপাশের গাছপালায়ও ছড়িয়ে পড়ে। 

স্প্যানিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে,  “একটি ল্যাম্বরগিনি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় চাকার বিস্ফোরণের কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক ১২:৩০টার দিকে। তাতে মারা যান দুজন।’’ 

ছোট ভাই আন্দ্রে সিলভার সঙ্গে দিয়েগো জোতা।

২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন জোতা। এরপর আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেও ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলেননি। ২০১৭-১৮ মৌসুমে উলভারহ্যাম্পটনের হয়ে জেতেন লিগ কাপ। ২০২০ সালে যোগ দেন লিভারপুলে। ২০২১-২২ মৌসুমে এফএ কাপ আর গত মৌসুমে জিতেছেন প্রিমিয়ার লিগ।

রোনালদোর সঙ্গে জিতেছেন দুটি নেশনস লিগ।

ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগালের হয়ে দুইবার জিতেছেন নেশনস লিগ। এমন সম্ভাবনাময় এক তারকা চলে গেলেন বড্ড অবেলায়। জোতা ভাইদের মৃত্যুতে শোক প্রকাশ করে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, ‘‘দুই চ্যাম্পিয়নকে হারিয়েছি আমরা। তাদের মৃত্যু পর্তুগিজ ফুটবলের অপূরণীয় ক্ষতি। তাদের অবদানকে সম্মান জানাতে সর্বোচ্চ চেষ্টা করব আমরা।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দলে জোতার এই সতীর্থ লিখেছেন, ‘‘এর কোন মানে হয় না (এমন মুত্যুর)। আমরা জাতীয় দলে একসাথে ছিলাম, এখনই তোমার বিয়ে হয়েছে। তোমার পরিবার, তোমার স্ত্রী আর সন্তানদের প্রতি সমবেদনা জানাই। তাদের জন্য পৃথিবীর সকল শক্তি কামনা করি। আমি জানি তুমি সবসময় তাদের সাথে থাকবে। শান্তিতে থাকো, দিয়োগা ও আন্দ্রে। আমরা সবাই তোমাকে মিস করব।”

সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন বাংলাওেদশের জামাল ভূঁইয়াও। নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে লিখেছেন, ‘‘শান্তিতে থেকো দিয়োগো জোতা (১৯৯৬-২০২৫)। কদিন আগে সে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছে। পর্তুগালের হয়ে জিতেছে নেশনস লিগ। তার ভাইসহ সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে।’’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found