Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মুরাদনগরে ধর্ষণ, গ্রেপ্তার ৫

muradnagar-police-station-cumilla-290625
[publishpress_authors_box]

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ এবং তার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে এর মধ্যেই পটুয়াখালীতে স্বামীর বাড়ি থেকে এক নারীকে তুলে নিয়ে যাওয়া ভিডিও ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলছে, ওই নারীকে তার বাড়ির লোকজনই নিয়ে যায়।

মুরাদনগরে গত বৃহস্পতিবার রাতে হিন্দু এক নারীকে তার বাড়িতে ঢুকে ধর্ষণ করেন স্থানীয় এক ব্যক্তি। তখন প্রতিবেশীরা ছুটে গিয়েছিল, ওই সময়কার ভিডিও ধারণ করে ফেইসবুকেও দেন কেউ কেউ।

২৫ বছর বয়সী ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সপ্তাহ দুয়েক আগে বাবার বাড়িতে এসেছিলেন তিনি। বাবা-মাসহ বাড়ির অন্যরা পূজা দেখতে যাওয়ায় বাড়িতে ওই রাতে একা ছিলেন তিনি।

এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সমালোচনার মধ্যে ঘটনার বিবরণ দিয়ে কুমিল্লা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি দেয়, যা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও শেয়ার করেন।

তাতে বলা হয়, রাত ৮টায় মুরাদনগর থানার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী একই গ্রামের একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন। পরবর্তীতে আহত ফজর আলী (৩৮) সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এরপর ওই নারী থানায় মামলা করলে অভিযান চালিয়ে ফজর আলীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

তাতে বলা হয়, মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মুরাদনগরের ঘটনা নিয়ে সোশাল মিডিয়া সরব হওয়ার মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালিতে এক নারীকে তার স্বামীর বাড়ি থেকে শনিবার রাতে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিও দেখার পর পুলিশ অনুসন্ধানে যায় বলে জানান পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। তিনি বিবিসি বাংলাকে বলেন, এটি পারিবারিক একটি ঘটনা।

ওই নারী পরিবারের অমতে বিয়ে করে গত সাত-আট দিন ধরে স্বামীর বাড়িতে ছিলেন। শনিবার রাতে তার বাবা লোকজন নিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনে বলে জানান এসপি।

তিনি বলেন, “এটা পারিবারিক ঘটনা। কিন্তু ফেইসবুকে অন্যভাবে ঘটনাটা আসছে। যেভাবে প্রচার হয়েছে, ওই রকম কোনও ঘটনাই না।”

এই ঘটনায় ওই নারী বা তার স্বামীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ করা হয়নি বলে জানান তিনি। তার স্বামী এখন পালিয়ে আছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found