Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সূর্যকুমারের অস্ত্রোপচার মিউনিখে ফিরবেন চট্টগ্রামে

s5
[publishpress_authors_box]

আবারও অস্ত্রোপচার করলেন সূর্যকুমার যাদব। ২০২৩ সালের পর এ নিয়ে তৃতীয়বার সার্জনের ছুড়ির নিচে যেতে হল ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ককে। এবার জার্মানির মিউনিখে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের।

সেই ধকল কাটিয়ে সুস্থ আছেন সূর্যকুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই একটি ছবি পোস্ট করে লিখেছেন, “কেমন আছি? পেটের নীচের দিকে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। সফল অস্ত্রোপচারের পর জানাতে পারছি। সুস্থ হয়ে উঠছি। মাঠে ফেরার জন্য অপেক্ষা করছি।”

২০২৩ সালের পর তিন বার অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের। ২০২৩ সালে গোড়ালিতে অস্ত্রোপচারে পর গত বছর হার্নিয়ার অস্ত্রোপচার হয় তার। দ্বিতীয় বার হার্নিয়ার অস্ত্রোপচার হল মিউনিখে। সুস্থ হয়ে তিনি ফিরতে পারেন চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

ক্যারিয়ারে একটাই টেস্ট খেলেছেন সূর্যকুমার। সেটাও ২০২৩ সালে। তিনি সবশেষ ওয়ানডেও খেলেছেন ২০২৩ সালের বিশ্বকাপে। এরপর থেকে দুটি ফরম্যাট বাদ দিয়ে খেলছেন শুধু টি-টোয়েন্টি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে ভারতের অধিনায়ক হন তিনি।

সূর্যকুমারের নেতৃত্বে ২০ ওভারে ২৫০ রানের বেশি স্কোর নিয়মিতই করছে ভারত। গত বছর অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে তার দল করেছিল ২৯৭ রান, যা টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সেই বাংলাদেশের বিপক্ষেই আগস্টে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের।

প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৬ আগস্ট চট্টগ্রামে। সেই সিরিজ দিয়ে ফেরার প্রত্যাশায় আছেন এবারের আইপিএলে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৭১৭ রান করা সূর্যকুমার (নন ওপেনারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রান)।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত