Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ভারতের বিধি-নিষেধে সুযোগ দেখছেন উপদেষ্টা আসিফ

এলজিআরডি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
এলজিআরডি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
[publishpress_authors_box]

স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ বাংলাদেশকে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এনে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলেন, “ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি, এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।”

সাভারে জাতীয় যুব ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও একই কথা বলেন এই উপদেষ্টা।

ফেইসবুকে অন্য এক পোস্টে বাংলাদেশে মঙ্গলবার স্টারলিংকের যাত্রা শুরু নিয়েও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, “স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে।

“বিশেষত দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকা যেখানে এখনও অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছায়নি, সেখানেও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found