Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

হারে শুরু বাংলাদেশ নারীদের

৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন টুনিসিফ। ছবি : বিসিবি
৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন টুনিসিফ। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

হার দিয়ে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সহজেই হেরেছে স্বাগতিকরা। বাংলাদেশ নারী দলের দেওয়া ১৮০ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে ৫ ওভার আগেই টপকে যায় সফরকারীরা।

ব্যাট হাতে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ ব্যাটার সুমাইয়া আক্তার। তার ব্যাটে ভর করেই সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিক দল। ৪৭.৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৯ রান। সুমাইয়া ৭৩ বল মোকাবেলায় ৬টি চারের সহায়তায় ৫২ রান করেন।

এছাড়া শারমিন সুলতানা ৩৪, ইশমা তানজিম ২৯ রান করেন। অতিরিক্ত খাত থেকেই আসে ২২ রান। এর মধ্যে ২১টিই ছিল ওয়াইড। প্রোটিয়াদের পক্ষে ডেলমার্ট টাকার তিনটি এবং লুয়ান্ডা এনজুজা ও গান্ধি জাফতা দুটি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে সফরকারী দল ৫ উইকেট ও ৪.১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। টুনিসিফে ১১৮ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন। এলিজ মারি মার্ক্সও হাঁকান অর্ধশতক, ৫০ রান করে তিনিও থাকেন অপরাজিত। এছাড়া ২৪ রান আসে টাকারের ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা ও স্বর্ণা আক্তার দুটি করে এবং সানজিদা আক্তার একটি উইকেট শিকার করেন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found