Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
উত্তরায় কিশোর হত্যা

কাদের-কামালসহ ২২৭ জনের নামে মামলার আবেদন

উত্তরায় সংঘর্ষ। ছবিটি ৪ আগস্টের
[publishpress_authors_box]

গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাজধানী ঢাকার উত্তরায় আরাফাত হোসেন শাহাদাৎ (১৩) নামে এক কিশোর গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ২২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালতে আরাফাত হোসেন শাহাদাতের ফুফাতো ভাই আজিম আহমেদ রনি আবেদনটি করেছেন।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে ওই ঘটনায় মামলা বা জিডি আছে কি না- তা ১০ কার্যদিবসে তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশকে। একই সঙ্গে মামলা বা জিডি না থাকলে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

আবেদনে আরও আসামি করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুখের পিএস মহিউদ্দিন হাসান ও বংশাল থানা যুবলীগের সহ-সভাপতি আব্দুল আউয়ালকে।

বাদীপক্ষের আইনজীবী রেজাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বাদী ও ভিকটিম আন্দোলনের শুরু থেকে অংশগ্রহণ করেন। শেখ হাসিনার সরকারের পতনের দিন গত ৫ আগস্ট শাহাদাৎ উত্তরা পশ্চিম থানার সামনে আন্দোলনে অংশ নেন। সেদিন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তাদের ছোড়া গুলি শাহাদাতের বুকে লাগে। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found