Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভুটানে সোনা জিতলেন বাংলাদেশের বক্সার উৎসব

বক্সার উৎসব সোনা জয়ের আনন্দে উচ্ছ্বসিত। ছবি: সংগৃহীত
বক্সার উৎসব সোনা জয়ের আনন্দে উচ্ছ্বসিত। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

রেফারি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দুহাত উপরে তুলে আনন্দে বসে পড়েন উৎসব। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার সোনা জয়ের এমন উচ্ছ্বাস বাংলাদেশের বক্সার উৎসব আহমেদের। ভুটানে চার জাতি আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপে  সোনা জিতেছেন বাংলাদেশের উৎসব আহমেদ।

থিম্পুতে অনুষ্ঠিত ব্যান্টনওয়েট ক্যাটাগরিতে ৫৪ কেজির ফাইনালে নেপালের চন্দ্র থাপাকে হারিয়ে সোনা জেতেন বাংলাদেশ আনসারের এই বক্সার।

গ্রুপ পর্বে তিনি হারিয়ে দেন স্বাগতিক দলের ফোনসু কারমাকে। এছাড়া টুর্নামেন্টে আরও তিনটি ব্রোঞ্জ জিতে বাংলাদেশ। ৬৩ কেজিতে সেনাবাহিনীর হোসেন আলী, ৪৮ কেজিতে একই সংস্থার জান্নাতুল ফেরদৌস এবং ৫০ কেজিতে সেনাবাহিনীর কায়মা খাতুন একটি করে ব্রোঞ্জ পদক জিতেন। সোনা জিতলেও ভুটানে যাওয়া নিয়েই শঙ্কা ছিল উৎসবের।

দলের কোচ শফিউল আজম মাসুদ ভুটান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমকে বলেন, “এই টুর্নামেন্টের জন্য গত মাসেই নিবন্ধন করতে হয়েছে আমাদের। ফেডারেশনের সাবেক কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন ভাই উৎসবের জন্য টিকিট কেটে দিয়েছেন। নইলে সে এখানে এসে দেশের জন্য স্বর্ণ জিততে পারত না। এছাড়া সেনাবাহিনীর মেজর ইসরাফিল ভাইও আমাদেরকে সহযোগিতা করেছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞ।”

সোনাজয়ী বক্সার উৎসব আহমেদের কথা, “অ্যামেচার বক্সিংয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে এটা আমার প্রথম সোনা জয়। এখন আমার লক্ষ্য পাকিস্তান এসএ গেমসে সোনা জয়। সেরকম অনুশীলন ও সুযোগ-সুবিধা পেলে ইনশাল্লাহ দেশকে স্বর্ণপদক এনে দিতে পারব।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত