Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

ssc-students-10-04-2025
[publishpress_authors_box]

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী।

যথারীতি বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয় এবারের এসএসসি পরীক্ষা। শেষ হবে ১৩ মে, বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে।

ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ মে। চলবে ২২ মে পর্যন্ত।

এক প্রতিবেদনে বাসস জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং সম্পূর্ণ নকলমুক্তভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এ বছর দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।

তাদের মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র আর ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

এই ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠানসংখ্যা ১৮ হাজার ৮৪টি।

এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন আর ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন।

এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন আর ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found