কোনও ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে পরীক্ষার ফল প্রকাশ করছে। ছবি : হারুন-অর-রশীদ
এবার ১১ শিক্ষা বোর্ডের ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ছবি : হারুন-অর-রশীদএবারের পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। তাতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে। ছবি : হারুন-অর-রশীদএবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৬৬ শতাংশ। ছবি : হারুন-অর-রশীদছাত্রীরা এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে। ৭১ দশমিক ০৩ শতাংশ ছাত্রী পরীক্ষায় পাস করেছে; ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ। ছবি : হারুন-অর-রশীদএবার পূর্ণাঙ্গ জিপিএ অর্থাৎ পাঁচ এ পাঁচ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র, আর ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন। এ হিসাবে ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। ছবি : হারুন-অর-রশীদএবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা ছবি : হারুন-অর-রশীদ