Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বছরের শেষ সপ্তাহে ওটিটিতে এলো যেসব সিনেমা-সিরিজ

ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও
[publishpress_authors_box]

বিনোদনের সবচেয়ে বড় প্লাটফর্ম এখন ওটিটি। হলের আসন ফাঁকা হলেও, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দর্শকদের ভিড় লেগেই আছে। বছরজুড়ে নতুন নতুন সিনেমা, সিরিজ, ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, যা দর্শকদের মন জয় করে নিয়েছে। ২০২৪ সালের শেষের দিকেও এই ধারা অব্যাহত রয়েছে।

বছরের শেষ সপ্তাহেও ওটিটিতে মুক্তি পেয়ে গেল কিছু ব্লকবাস্টার সিনেমা আর ওয়েব সিরিজ, যেগুলোর জন্য দর্শকরা মুখিয়ে ছিলেন।

স্ক্যুইড গেইম সিজন টু

বহুল আলোচিত কোরিয়ান সিরিজ স্ক্যুইড গেইম নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এর দ্বিতীয় সিজন। এবারের মৌসুমেও লি জাং জে ধরা দিয়েছেন প্লেয়ার ফোর হানড্রেড এন্ড ফিফটি-সিক্স হিসেবে। মৃত্যুর এই খেলা তিনি কি থামাতে পারবেন? জানতে হলে দেখে ফেলুন সিরিজটি। ইতোমধ্যেই তুমুল সাড়া পেয়েছে দ্বিতীয় সিজন।

সিংহাম এগেইন

রোহিত শেঠির কপ ইউনিভার্সের সিংহাম এগেইন এই বছর বক্স অফিসে করেছে বাজিমাত। আয়ের দিক থেকে সুপারহিট সিনেমাটি ২৭ ডিসেম্বর থেকে স্ট্রিম হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে । সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, কারিনা কাপুর, অর্জুন কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমার, প্রমুখ।

ভুল ভুলাইয়া থ্রি

বছরের অন্যতম সেরা ব্যবসা সফল হিন্দি সিনেমা ভুল ভুলাইয়া থ্রি এবার ওটিটিতে এসে গেছে। ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজের তৃতীয় সিনেমাতে আবারও রুহ বাবার চরিত্রে ফিরেছে কার্তিক আরিয়ান। হরর কমেডি সিনেমাতে আরো আছেন মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান এবং তৃপ্তি দিমরি। ২৭ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।

আরআরআর

অস্কারের মঞ্চে সাড়া জাগানো চলচ্চিত্র এসএস রাজামৌলির আরআরআর এবার এলো স্ট্রিমিং প্ল্যাটফর্মে । ২০২২ সালের সবচেয়ে ব্যবসা সফল ভারতীয় এই সিনেমা সেরা মৌলিক গানের জন্য জিতে নিয়েছিল অস্কার। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ২৭ ডিসেম্বর থেকে। এতে অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ।

ডক্টরস

জিও সিনেমার এই ওয়েব সিরিজের গল্প দুই চিকিৎসককে কেন্দ্র করে। যার মধ্যে নিতিয়া নামের চিকিৎসকের ভাই সার্জারির সময় মারা যান। তবে নিতিয়া ধরে নেন, ডাক্তার ইশানের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে তার ভাইয়ের। তাই ভাইয়ের মৃত্যুর বদলা নিতে সেই হাসপাতালে যোগদান করেন তিনি। তবে সেখানে এসে ডাক্তারদের পরিশ্রম, দায়িত্ববোধ, ত্যাগ দেখে তার ভাবনা বদলাতে থাকে। এমন গল্পেই নির্মিত সিরিজটি ২৭ ডিসেম্বর থেকে দেখা যাচ্ছে জিও সিনেমায়। মূল ভূমিকায় আছেন হারলিন শেঠি এবং শরদ কেলকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত