Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় প্রাণ গেল ৩ শিশুর

স্বজনদের আহাজারি।
স্বজনদের আহাজারি।
[publishpress_authors_box]

কুষ্টিয়ার খোকসা উপজেলায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় তিন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু।

রবিবার সকাল সোয়া ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হারুনর রশীদ।   

দুর্ঘটনায় নিহত মিম (১২) শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে, তানজিলা (১১) একই গ্রামের পালন শেখের মেয়ে ও বিথি (১২) হেলাল উদ্দিনের মেয়ে।

এসআই হারুনর রশীদ জানান, রবিবার সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে মিম, তানজিলা ও বিথি বাড়ি ফিরছিল। তাদের সঙ্গে ফাতেমা ও সাদিয়া নামে আরও দুই সহপাঠী ছিল। রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের পুকুরে গিয়ে পড়ে। 

এতে ঘটনাস্থলে মিমের মৃত্যু হয় জানিয়ে তিনি বলেন, গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একপর্যায়ে তানজিলা ও বিথিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসআই হারুনর রশীদ জানান, শিশুদের চাপা দেওয়ার পর পুকুরে পড়ে গেলেও মাইক্রোবাসের যাত্রীরা অক্ষত রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত