Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শিক্ষকদের পেনশনের ৮ হাজার কোটি টাকা লোপাট : শিক্ষা উপদেষ্টা

wahid-uddin
[publishpress_authors_box]

এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতার ৭ থেকে ৮ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন।

এসব অর্থ যেখানে জমা ছিল সেখান থেকেই লোপাট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হওয়া বৈঠকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ১৬ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ব্যয় অনুমোদন দেওয়া হয় বলে জানান তিনি। আগে এডিপির মূল আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যয় কমানো হয়েছে ৪৯ হাজার কোটি টাকা।

ব্রিফিংয়ে ‘শিক্ষা খাতের বরাদ্দ কেন ব্যয় করতে পারছে না’ এমন প্রশ্ন তোলেন সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, “আমরা এমপিওভূক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা একটু বাড়ানোর চেষ্টা করছি। এমপিওভূক্ত শিক্ষকদের ৭-৮ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে।”

এসময় তিনি আরও বলেন, “পাঁচ-ছয় বছর ধরে তারা ন্যায্য বকেয়া অবসর ভাতা পাচ্ছে না, ওটা ওদেরই টাকা।”

‘এটা রাষ্ট্রের পক্ষে প্রচণ্ড অন্যায়’ বলেই মন্তব্য করেন তিনি। এসব অর্থ কিভাবে লোপাট হয়েছে তা ব্যখ্যা করতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘এই সাত-আট হাজার কোটি টাকা যেখানে জমা ছিল, সেখান থেকে লোপাট করে দেওয়া হয়েছে।

এসব অর্থ লোপাটে দুর্নীতিকে দায় দিয়ে তিনি বলেন, “দুর্নীতির কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের টাকা লোপাট হয়েছে। বিষয়টি সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধও করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে ৮৯ প্রকল্প এক টাকাও খরচ করতে পারেনি। অন্যদিকে এক শতাংশও কাজ হয়নি ১২১ প্রকল্পে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found