Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ড. ইউনূস মালয়েশিয়া সফরে

মালয়েশিয়া রওনা হওয়ার আগে ঢাকার শাহজালাল বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস।
মালয়েশিয়া রওনা হওয়ার আগে ঢাকার শাহজালাল বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস।
[publishpress_authors_box]

তিন দিনের সফরে মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তাকে ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার দুপুর ২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর করছেন ড. ইউনূস।

বাসস জানিয়েছে, সফরকালে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন ড. ইউনূস।

তার এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found