টেস্টে বাংলাদেশ এখনও পেছনের বেঞ্চের ছাত্র। টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হলেও গত দুই আসরে ফাইনালের আশেপাশেও ছিল না বাংলাদেশ। তবে টেস্ট মর্যাদা পাওয়ার পর গর্ব করার মত কিছু সাফল্যও আছে। আবার নিজেরা ব্যর্থ হলেও বাংলাদেশের মাটিতে দারুণ পারফরম করেছে সফরকারী দল।
এরই হিসেবে বাংলাদেশের মাঠে হওয়া দুটি সিরিজের মূল্যায়ন করেছে উইজডেন। সাম্প্রতিক ক্রিকেটের বিখ্যাত এই ম্যাগাজিন একবিংশ শতাব্দীতে সেরা ১৫ টেস্ট সিরিজের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকার দুটিতে রয়েছে বাংলাদেশ।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমানের লড়াইয়ের পরেও হেরে যায় বাংলাদেশ। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজের দুর্দান্ত নৈপুণ্যে জিতেছিল বাংলাদেশ।

২৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০০ রান থেকে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। মেহেদী হসান মিরাজ নিয়েছিলেন ৬ উইকেট, বাকি চারটি সাকিব আল হাসানের। বাংলাদেশ পায় ১০৮ রানের জয়।
২০২১ সালে কোভিড-পরবর্তী সময়ে দুর্বল দল নিয়ে বাংলাদেশে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সারির দল নিয়েও ক্যারিবিয়ানরা টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে।
২০২০-২১ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফি রয়েছে এক নম্বরে। চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতেছিল ২-১ ব্যবধানে। কদিন আগে শেষ হওয়া অ্যান্ডারসন-শচীন ট্রফি রয়েছে পাঁচ নম্বরে।
একবিংশ শতাব্দীতে উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজ
১. ভারত-অস্ট্রেলিয়া (২০২০-২১)
২. ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (২০০৫)
৩. ভারত-অস্ট্রেলিয়া (২০০০-০১)
৪. ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (২০২৩)
৫. ইংল্যান্ড-ভারত (২০২৫)
৬. ইংল্যান্ড-শ্রীলঙ্কা (২০১৪)
৭. বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (২০২০-২১)
৮. দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া (২০১১-১২)
৯. ভারত-অস্ট্রেলিয়া (২০১৬-১৭)
১০. দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড (২০০৪-০৫)
১১. ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা (২০১৮)
১২. পাকিস্তান-নিউজিল্যান্ড (২০১৮-১৯)
১৩. অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (২০০১-০২)
১৪. শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া (২০০৪)
১৫. বাংলাদেশ-ইংল্যান্ড (২০১৬)

