Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কাঠগড়ায় কাঁদলেন তুরিন আফরোজ, চাইলেন ন্যায়বিচার

tureen
[publishpress_authors_box]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে বুধবার ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হয়। এসময় তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। কাঠগড়ায় ওঠানোর পর তিনি পেছনে দাঁড়িয়ে কাঁদছিলেন। তখন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহিদুল হক ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে তাকে সান্ত্বনা দিতে দেখা যায়।

এসময় তার আইনজীবী বিচারকের উদ্দেশে বলেন, তুরিন আফরোজকে নির্যাতন করা হয়েছে। তিনি কিছু কথা বলবেন। 

পরে বিচারকের অনুমতি নিয়ে তুরিন আফরোজ বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি ন্যায়বিচার চাই। কোনও কালে আমার রাজনৈতিক পদ-পদবি ছিল না। আমি শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করেছি। আমি শারীরিকভাবে অসুস্থ। আমি হাঁটতে পারি না “

পরে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, “তিনি (তুরিন আফরোজ) যা বলছেন সত্য না। তিনি মিথ্যা কথা বলে এ ঘটনা অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছেন। আদালতে প্যানিক সৃষ্টি করছেন।”

তখন তুরিন নিজের পায়ে নির্যাতনের চিহ্ন বিচারককে দেখান।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। পরে তাকে হাজতখানায় নেওয়া হয়। এসময় তাকে হাস্যজ্বল দেখা যায়। তবে কোনও কথা বলেননি তিনি। 

সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনের শিক্ষক তুরিন আফরোজ ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন। জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা পরিচালনায় ছিলেন তিনি।

আওয়ামী লীগ সরকার আমলেই প্রসিকিউশন দল থেকে বাদ পড়ার পর একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হিসাবে সক্রিয় ছিলেন তুরিন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তরায় তুরিনের বাড়িতেও হামলা হয়েছিল। তার প্রায় আট মাস পর আন্দোলনে উত্তরায় আব্দুল জব্বার নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলার আসামি হিসেবে গত ৭ এপ্রিল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাজধানীর মিরপুরে আনোয়ার হোসেন পাটোয়ারী নামে একজনকে হত্যার ঘটনায় করা মামলায় গত ২১ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত