Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

তামিমের সুস্থতা কামনায় মালিঙ্গা-মাশরাফি-তিওয়ারিরা

m3
[publishpress_authors_box]

টসের সময়ও হাসিখুশি ছিলেন তামিম ইকবাল। এরপর হঠাৎ হার্ট অ্যাটাক হলে চলে গিয়েছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবে স্বস্তির হচ্ছে হার্টে রিং বসানোর পর জ্ঞান ফিরেছে তামিমের। এখন তিনি রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে।

তামিমের সুস্থতা কামনা করে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন লঙ্কান সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা, বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ভারতীয় সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিসহ দেশি-বিদেশি অনেক ক্রিকেটার। সুস্থতা কামনা করেছে কলকাতা নাইট রাইডার্সও।

লাসিথ মালিঙ্গা লিখেছেন,‘‘তামিমের দ্রুত ও পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, লড়াই চালিয়ে যাও ঠিক তেমনই।’’ মাশরাফি বিন মর্তুজা ফেইসবুকে লিখেছেন, ‘‘মহান আল্লাহ তোর সহায় হোন তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশা আল্লাহ।’’ তামিমের বন্ধু ভারতীয় সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থণা! দ্রুত সুস্থ হও তামিম ইকবাল।’’

কলকাতা নাইট রাইডার্স লিখেছে, ‘‘দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’’ মেহেদী হাসান মিরাজ স্মরণ করিয়ে দিয়েছেন তামিমের লাইফ সাপোর্টে থাকার কথা, ‘‘হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’’

তামিমের সতীর্থ তাসকিন আহমেদ লিখেছেন, ‘‘ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর অবস্থা অবনতির দিকে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাঁকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন।’’

সৌম্য সরকার ফেইসবুক পেজে লিখেছেন, ‘‘আপনার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি। দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ভাইয়া।’’ লিটন দাস লিখেছেন, ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ভাই। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত