Beta
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
Beta
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঢাকায় ‘ছিনতাই ঠেকাতে গিয়ে’ চোখ হারালেন এসআই

paribagh-map-020624
[publishpress_authors_box]

ঢাকার পরিবাগ এলাকায় ছিনতাইকারীদের হামলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) এক চোখ নষ্ট হয়ে গেছে।

রবিবার ভোররাতের এই ঘটনার জন্য একদল হিজড়াকে দায়ী করছে পুলিশ। এতে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রমনা থানার ওসি উৎপল বড়ুয়া।

আহত পুলিশ কর্মকর্তার নাম মো. মোজাহিদ। তাকে শেরেবাংলা নগরে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি উৎপল বলেন, রাত সাড়ে ৩টার দিকে পরিবাগে রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল টহলে ছিল।

“ওই সময় ওই এলাকায় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা চালায়। ওই সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট ছুড়তে থাকে। একপর্যায়ে একটি ইট এসআই মোজাহিদের চোখে এসে লাগে।”

একদল হিজড়া রাতে পরিবাগে বিভিন্ন রিকশাযাত্রীকে আটকে ছিনতাই করছে বলে অভিযোগ পেয়ে পুলিশ সেখানে অভিযানে গিয়েছিল বলে জানান ওসি।

মোজাহিদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি বলেন, “তার চোখে একটি অপারেশন হয়েছে। আরও কয়েকটি অপারেশন লাগবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত