Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সকাল সন্ধ্যার রাহেনুর

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন রাহেনুর ইসলাম। ছবি : সকাল সন্ধ্যা
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন রাহেনুর ইসলাম। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‌‘ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন সকাল সন্ধ্যাডটকমের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর রাহেনুর ইসলাম। ‘মেড ইন বাংলাদেশ’ শিরোনামে চার পর্বের ধারাবাহিকের জন্য ক্রীড়া বিষয়ে তিনি এ পুরস্কার পান।

রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে রাহেনুর ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী, নগদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত প্রশাসক মোতাছিম বিল্লাহ, ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এ বছর মোট ২৭টি বিষয়ে সেরা রিপোর্টিং পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী সাংবাদিকদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ ৫০ হাজার টাকা।

এর আগে ২০১০, ২০১৪ ও ২০২৩ সালেও ক্রীড়া বিভাগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্ষসেরা পুরস্কার পেয়েছিলেন রাহেনুর ইসলাম। ২০২৩ সালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বর্ষসেরার রিপোর্টারের পুরস্কারও জিতেছিলেন সকাল সন্ধ্যার রাহেনুর।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found