Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সিপিএলে সাকিবের ১৮০ রান ও ৬ উইকেট

শেষ ম্যাচে ৯ বলে ২৬* করেন সাকিব।
শেষ ম্যাচে ৯ বলে ২৬* করেন সাকিব।
[publishpress_authors_box]

 সিপিএল এলিমিনেটরে থামল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের যাত্রা। ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে সাকিব আল হাসানের দল আজ হেরেছে ৯ উইকেটে। অ্যান্টিগার ৮ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জ ত্রিনবাগো পেরিয়ে যায় ১৫ বল হাতে রেখে। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

অ্যান্টিগার হয়ে শেষ ম্যাচে সাকিব আল হাসান খেলেছেন ৯ বলে ২৬ রানের অপরাজিত ঝড়ো ইনিংস। ত্রিনবাগো নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারাইনের ৫ বলে ১৮ রান তুলেছেননেন সাকিব। প্রথম বলটি ডট খেলার পর টানা তিন চার ও এক ছক্কা মেরেছেন তিনি। বল হাতে সাকিব পাননি উইকেটের দেখা। ৩ ওভারে দিয়েছিলেন ২৪ রান।

এবারের সিপিএল সাকিব উইকেট নিয়েছেন ৬টি। রান দিয়েছেন ওভার প্রতি ৮.৩০ রেটে।

এবারের সিপিএলে ১১ ম্যাচে ১৮০ রান করেছেন সাকিব। স্ট্রাইক রেট ১৩৮.৪৬। ফিফটি করেছেন ১টি। বাউন্ডারি ১৫ আর ছক্কা মেরেছেন ১০টি। বল হাতে উইকেট নিয়েছেন ৬টি। রান দিয়েছেন ওভার প্রতি ৮.৩০ রেটে।

রান তাড়ায় নিকোলাস পুরান ও অ্যালেক্স হেলস দ্বিতীয় উইকেটে গড়েন ৮৬ বলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি। ৪০ বলে ৫৪ রানের অপরাজিত ছিলেন হেলস, ৫৩ বলে অপরাজিত ৯০ রান পুরানের।

এর আগে  ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারীর রেকর্ড গড়ের নারাইন। ডোয়াইন ব্রাভোর ১২৯ উইকেট ছাড়িয়ে নারাইনের উইকেটএখন ১৩০টি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত