Beta
সোমবার, ১৫ জুন, ২০২৬
Beta
সোমবার, ১৫ জুন, ২০২৬

বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান

p1
[publishpress_authors_box]

কন্ডিশন ক্রিকেটে সবসময়ই গুরুত্বপূর্ণ। মিরপুরের কন্ডিশন আর উইকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলও ভুগেছে যথেষ্ট। তবে বাংলাদেশের কন্ডিশন একেবারে অচেনা নয় পাকিস্তানের জন্য, কারণ বিপিএল।

আগামীকাল (রবিবার) থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের স্কোয়াডের ১৬ জনের মধ্যে ৯ জনই খেলেছেন বিপিএল। ফখর জামান, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদরা বিপিএলের পরিচিতি মুখ।

তাছাড়া পাকিস্তানের ফিল্ডিং কোচ শন ম্যাকডরমট ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের। বিপিএল আর ম্যাকডারমটের অভিজ্ঞতা কাজে লাগাতে চান পাকিস্তানি অধিনায়ক সালমান আগা।

আজ (শনিবার) সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘‘আমাদের বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের ইনপুট ও অভিজ্ঞতা নেওয়া। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা তাঁদের ইনপুট দিয়েছে, আমর সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি।’’

সংবাদ সম্মেলনে পাকিস্তানি অধিনায়ক সালমান আগা।

সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেও মেনে নিলেন সালমান, ‘‘বাংলাদেশ যেকোনো স্টেডিয়ামে, যেকোনো মাঠে, যেকোনো দেশে একটি দারুণ দল। তাদের ঘরের মাঠে খেলা হলে তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠে। আমরা জানি আমাদের সামনে কী চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। সেটার জন্য প্রস্তুত আর এখানে খেলতে এসে দারুণ রোমাঞ্চিত।’’

সবশেষ সিরিজে বাংলাদেশকে ৩-০’তে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। সেটা তারা করেছিল আক্রমণাত্মক ক্রিকেট খেলে। বাংলাদেশের মাটিতেও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান সালমান, ‘‘আমরা আমাদের খেলার ধরন পরিবর্তন করেছি, এবং এভাবেই আমরা খেলতে চাই। তবে কন্ডিশন যদি আক্রমণাত্মক খেলতে না দেয়, তাহলে আমরা কন্ডিশন বুঝে সেই অনুযায়ী খেলার চেষ্টা করব।’’

সালমান আরও যোগ করলেন, ‘‘আমাদের লক্ষ্য হচ্ছে ১০–১৫ রান বেশি করা এবং যখন আমরা ব্যাটিং করি তখন সবসময়ই একটা ধাপে উপরে থাকা। যখন আমরা বোলিং করব তখন আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখা এবং সেভাবেই পরিকল্পনা করা।’’

বাবর আজম ,মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদিদের ছাড়াই টি-টোয়েন্টি খেলছে পাকিস্তান। তাদের অনুপস্থিতি নিয়ে সালমান বললেন, ‘‘তারা বেশ ভালো করেছে পাকিস্তানের জন্য। তবে টি–টোয়েন্টি প্রতিবছরই বদলে যাচ্ছে, সত্যি বলতে প্রতি ছয় মাসেই বদলায়। আমরা এখন যেভাবে খেলতে চাই, আমাদের ওই ধরনের খেলোয়াড় আছে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত