Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

৫০ কোটি টাকায় বাংলাদেশ ক্রিকেটে ফিরল রবি

fff
[publishpress_authors_box]

ওয়ানডে বিশ্বকাপের পর থেকে স্পন্সর ছিল না বাংলাদেশ দলের। এরপর কেটে গেছে দুটো সিরিজ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও বিশ্বকাপ খেলে এসেছে স্পন্সরহীন জার্সিতে।

অবশেষে আজ (শুক্রবার) নতুন স্পন্সরের সঙ্গে চুক্তি করল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এ  বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত

চুক্তি করেছে টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান রবি। এই সময়ে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে ৫০ কোটি টাকা।

এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে চুক্তি করল রবি। ২০১৮ সালে বিসিবির সঙ্গে চুক্তি থেকে ১০ মাস আগে বেরিয়ে এসেছিল রবি। এ নিয়ে এক বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘‘ দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই চুক্তির ইতি টানা হয়েছিল।’

জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অন্য টেলিকম অপারেটরদের সঙ্গে চুক্তি থাকায় গতবার বের হয়ে এসেছিল রবি। এবার সেই সুযোগ থাকছে না বলে নিজামউদ্দিন চৌধুরী , ‘আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা কেউ টাইটেল স্পনসরের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রতিষ্ঠানের পণ্যদূত হতে পারবেন না। তবে ইতিমধ্যে অন্য মোবাইল অপারেটরের সঙ্গে ক্রিকেটারদের যে চুক্তিগুলো আছে, সেগুলোর মেয়াদ তারা পুরো করতে পারবেন।’’

রবির সঙ্গে এর আগের চুক্তি ছিল ৬১ কোটি টাকার, এবার সেটি হয়েছে ৫০ কোটিতে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এর ব্যাখ্যা দিলেন এভাবে, ‘‘সর্বশেষ ক্রিকেট দলের স্পনসর ছিল দারাজ, তাদের সঙ্গে আড়াই বছরের চুক্তির অঙ্ক ছিল ৪০ কোটি ১০ লাখ টাকা। এবার রবির সঙ্গে সাড়ে তিন বছরে ৫০ কোটি টাকা। দারাজের তুলনায় ৯ কোটি ৯০ লাখ টাকা বেড়েছে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found