Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সালমান পেয়েছিলেন ২ কোটি, রাহাত ফতেহ আলী পাচ্ছেন কত

রাহাত ফতেহ আলী খান।
রাহাত ফতেহ আলী খান।
[publishpress_authors_box]

বিপিএলের জমজমাট আয়োজনে কমতি রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে মিরপুরে। টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম আর সিলেটেও হবে বিপিএল মিউজিক ফেস্ট।

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান পারফর্ম করবেন মিরপুরে। শনিবার অন্য একটি আয়োজনে তিনি পারফর্ম করেছেন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের জন্য রাহাত ফতেহ আলী খান কোনো সম্মানি নেননি বলেই জানা গেছে।

তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টের জন্য বিসিবির কাছ থেকে নিচ্ছেন ২ লাখ ৮০ হাজার ডলারের মতো বা প্রায় ৩ কোটি টাকার বেশি। সিলেট ও চট্টগ্রামের মিউজিক ফেস্টে থাকবেন না তিনি।

 ৪ কোটি টাকায় মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এর প্রায় পুরোটাই পাচ্ছেন রাহাত ফতেহ আলী। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পারফরম্যান্স ফি হিসাবে রাহাত ফতেহ আলী খানকে মোটা অঙ্কের সম্মানী দেওয়ার সিদ্ধান্ত অনুমোদনও হয়েছে।

২০১৯ সালের বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

এর আগেও বিদেশি তারকারা অংশ হয়েছেন বিপিএলের উদ্বোধনের। ২০১৯ সালেই যেমন আনা হয়েছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফকে। সাধারণত এ ধরনের অনুষ্ঠানের জন্য সালমান খান সম্মানি নিতেন ৪ কোট টকা (তখনকার বাজারমূল্যে)। তবে সেবার সরাসরি টাকা নিতে চাননি তিনি।

 উদারতার সুযোগ না নিয়ে সালমানের দাতব্য প্রতিষ্ঠানে দুই কোটি টাকার চেক দেয় বিসিবি। আর ক্যাটরিনা কাইফকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। এবার রাহাত ফতেহ আলী খান পাচ্ছেন ৩ কোটি টাকার বেশি।

এই কনসার্টের টিকিটের উচ্চমূল্যের কারণে দর্শকদের আগ্রহ তৈরি হয়নি। বাধ্য হয়ে টিকিটের দাম কমিয়েছে বিসিবি। এখন ক্লাব হাউজ (আপার)  সর্বনিম্ন ৫০০ টাকাতেও দেখা যাবে তার কনসার্ট। আগে এর দাম নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০০ শত টাকা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found