Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
[publishpress_authors_box]

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাষ্ট্রপতির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী মৃত্যু গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা অপূরণীয়।

রাষ্ট্রপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পৃথক শোকবার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মরহুম বদরুদ্দোজা চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ফুসফুসের সংক্রমণ নিয়ে বুধবার নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টা ১৫ মিনিটে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত