Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

স্বপ্নের ট্রফি নিয়ে মোহামেডানের উল্লাস

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মোহামেডানের উল্লাস। ছবি: বাফুফে
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মোহামেডানের উল্লাস। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

এই দিনটার জন্য গত ২৩ বছর ধরে অপেক্ষায় ছিল মোহামেডান। প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা উঁচিয়ে উল্লাস করবে খেলোয়াড়, কর্মকর্তারা।

অবশেষে স্বপ্ন পূরণ হলো মোহামেডানের। আগেই শিরোপা নিশ্চিত হওয়ায় শুক্রবার ছিল ট্রফি নিয়ে উৎসব করার ক্ষণ। প্রস্তুতিও নিয়েছিল মোহামেডান স্পোর্টিং। খেলা শেষে ঘিয়ে রঙের নতুন টি শার্ট পরেন ফুটবলার ও কোচ। যেখানে লেখা ‘উই আর দ্য চ্যাম্পিয়ন।

১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত জেতা শিরোপাগুলোর সালও লেখা ছিল টি শার্টে। সাদা কালো পতাকা হাতে ইম্যানুয়েলসহ অন্যরা ছুটে যান গ্যালারির সামনে। সেখানে সমর্থকরা  স্মোক ফ্লেয়ার নিয়ে উৎসবে মাতেন। কুমিল্লার ধর্মসাগর তীরে দেশের পেশাদার ফুটবল লিগে নতুন চ্যাম্পিয়ন মোহামেডানকে নিয়ে সমর্থকরা দিনটি স্মরণীয় করে রাখলো।

দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের। তাই খেলায় অনেকটাই ঢিলেঢালা ভাব দেখা গেছে। আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে আজ ব্রাদার্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাদা কালোরা। তবে ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে গলায় পদক ঝুলিয়ে হাতে ট্রফি নিয়ে চ্যাম্পিয়নদের উল্লাস ছিল চোখে পড়ার মতোই। উড়লো কনফেত্তিও।

মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ও সদস্য জাকির হোসেন চৌধুরী।

এদিকে ম্যাচের ৪৩ মিনিটে অবসরে যান ব্রাদার্সের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এই ম্যাচের মধ্য দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন তেকাঠির নীচে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা জাতীয় দলের সাবেক এই গোলকিপার।

ম্যাচের বিরতিতে রানার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাছান কানন, বাফুফের জাকির হোসেন চৌধুরী, ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান এবং ঢাকা আবাহনীর নজরুল ইসলাম।

দিনের অন্য ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুল ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে তাদের অবনমন নিশ্চিত করেছে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found