Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

পুরস্কারপ্রাপ্তদের নিয়ে ছবি তোলার রীতি বদলাচ্ছে

বাংলা একাডেমি পুরস্কারজয়ীদের পেছনে দাঁড় করিয়ে রেখে তোলা এই ছবি নিয়ে ওঠে সমালোচনা।
বাংলা একাডেমি পুরস্কারজয়ীদের পেছনে দাঁড় করিয়ে রেখে তোলা এই ছবি নিয়ে ওঠে সমালোচনা।
[publishpress_authors_box]

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে অতিথিদের সঙ্গে ছবি তোলা নিয়ে সমালোচনার পর এই রীতি বদলানোর কথা জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে গ্রুপ ফটোসেশনের প্রচলিত রীতি বাদ দেওয়ার কথা তিনি বলেছেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।

গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি পুরস্কার বিতরণের সময় অতিথিদের পেছনে পুরস্কারপ্রাপ্তদের দাঁড় করিয়ে ফটোসেশন পর্বের পর তা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে সোশাল মিডিয়ায়।

অধ্যাপক সলিমুল্লাহ খান পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবিতা পরিষদের অনুষ্ঠানে গিয়ে আগের দিন ‘বেইজ্জতি’ হওয়ার কথা বলেন।

তিনি বলেন, “বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন করতে না জানে, আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব নাকি? তাদের আদব-কায়দা যদি না থাকে আমরা কী করব?

“লোকজন বলছে, আপনি পুরস্কার নিলেন কেন? আরে…পুরস্কার নেওয়ার পরেই তো বেইজ্জতটা করছে।”

এভাবে ছবি তোলা দীর্ঘদিন ধরে চলে এলেও অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এই রীতি চলার সমালোচনা করেন অনেকে।

সেই প্রেক্ষাপটে এই রীতি বদলানোর কথা জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের জন্য গ্রুপ ফটোসেশন আরও সম্মানজনক এবং যুক্তিসঙ্গতভাবে আয়োজন নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।

সেদিন সলিমুল্লাহ খানসহ পুরস্কারজয়ী অন্যদের সামনে যারা চেয়ারে বসা ব্যক্তিদের মধ্যে ফারুকীও ছিলেন।

তিনি বলেন, “প্রচলিত রীতি অনুযায়ী সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তদের একটি আনুষ্ঠানিক গ্রুপ ফটোসেশন আয়োজন করা হয়ে থাকে। পূর্বে এ বিষয়ে তেমন কোনও দ্বিমত বা আপত্তি শোনা যায়নি।

“বর্তমান সরকার সংস্কার ও আধুনিকায়নের পথেই অগ্রসর হচ্ছে। তাই যেকোনো প্রচলিত রীতি নতুন করে ভাবার সুযোগ রয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found