Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিপিএলে আসতে চায় ‘নোয়াখালী রয়্যালস’

bpl4
[publishpress_authors_box]

বিপিএল মাঠে গড়িয়েছে ১১ বার। দলও দেখা গেছে অনেক। তবে নোয়াখালী থেকে দল নিতে আগ্রহ দেখায়নি কেউ। এবার মিটতে যাচ্ছে সেই আক্ষেপ। ‘নোয়াখালী রয়্যালস’ নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে সায়ান গ্লোবালস নামে একটা প্রতিষ্ঠান।

নিজেদের এই আগ্রহের কথা এরই মধ্যে বিসিবিকে জানিয়েছে তারা। সায়ান গ্লোবালসের ওয়েবসাইটে যোগাযোগের জন্য দেওয়া আছে লন্ডনের একটি ঠিকানা।  

বিপিএল নিয়ে বিসিবির সভা আছে আজ। এর আগে মিরপুরে নোয়াখালীর পক্ষ থেকে এসেছিলেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল। তিনি গণমাধ্যমে বললেন ,‘‘ আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত আমরা। বিসিবিতে দেওয়ার জন্য যে ডকুমেন্টেশনগুলো লাগে এগুলো আমাদের জানা আছে, তৈরি করে রেখে দিয়েছি। আশা করি, আমাদের প্রস্তাবটা তারা ইতিবাচকভাবে দেখবেন।’’

এরই মধ্যে বিসিবিতে দল নেওয়ার জন্য আবেদনও করেছে সায়ান গ্লোবালস। সেই আবেদনে লেখা আছে, ‘‘ক্রিকেটের উন্নয়নে আমাদের পেশাদার কার্যক্রম উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আরও বিশ্বাস করি, ‘নোয়াখালী রয়্যালস’ দল হিসেবে ‘বিপিএল টি-টোয়েন্টি ২০২৫’-এ অংশগ্রহণ করলে এই টুর্নামেন্টে উল্লেখযোগ্য ব্র্যান্ড ভ্যালু যোগ হবে।’’

এ নিয়ে বিসিবি থেকে জানানো হয়েছে, এক্সপ্রেস অব ইন্টারেস্ট বা দল নির্বাচনের বিডিং আহ্বান করার পর সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে করার কথা। বিপিএলের নতুন মৌসুমে নিশ্চিত ভাবেই রাজশাহীর গত ফ্র্যাঞ্চাইজি ভ্যালেন্টাইন গ্রুপ থাকছে না, একই সঙ্গে সিলেট স্ট্রাইকার্সের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজি এবং চট্টগ্রাম কিংসের মালিকানা ফ্র্যাঞ্চাইজিকেও দেখা যাবে না।

এই তিন দলের মালিকানায় আসতে যাচ্ছে নতুন কেউ। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলা টাইগার্স, যারা আবুধাবি টি-১০ লিগ ও শ্রীলঙ্কার টি-১০ লিগের দলের মালিকানায় ছিল। দলটির মালিক চট্টগ্রামের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found