Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বৃষ্টিতে স্থগিত জাতীয় ক্রিকেট লিগ

bb3
[publishpress_authors_box]

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসর নিয়ে উচ্ছ্বাস বেশ। রাজশাহী ও বগুড়ায় এই টুর্নামেন্টের ম্যাচ রাখায় আগ্রহী ছিলেন দর্শকরাও। তবে বৃষ্টির জন্য আপাতত স্থগিত করা হল এনসিএল।

আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘‘দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি। যেকোনো নতুন অগ্রগতি হলে আমরা আপনাদের জানিয়ে দেব।’’

১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে বৃষ্টির জন্য রাজশাহীতে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কেবল ৫ ওভারের।

একইদিনে বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়। লাভ হয়নি তাতেও।

টানা ৩ দিন বৃষ্টির কারণে ছয় ম্যাচের মাত্র একটিই মাঠে গড়িয়েছে, পরিত্যক্ত হয়েছে পাঁচটি। তাই বাধ্য হয়েই অনির্দিষ্টকালের জন্য বিসিবি স্থগিত করল জাতীয় ক্রিকেট লিগ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found