Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

এ আর রহমান নিয়ে গুজবের জবাব দিলেন মোহিনী দে

এ আর রহমান, মোহিনী দে, বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স
[publishpress_authors_box]

এ আর রহমান আর সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা যেন থামছেই না। সাবেক এই দম্পতীর বিচ্ছেদের ২৪ ঘন্টার মধ্যেই বিচ্ছেদের খবর দেন মোহিনী দে। এরপর এ আর রহমানের সঙ্গে মোহিনীকে জড়িয়ে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন।

যদিও এ আর রহমানের সদ্য সাবেক স্ত্রী সায়রা বানু মোহিনীকে জড়িয়ে সকল গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে অস্কারজয়ী এ আর রহমান এ ধরণের গুজব ছড়ালে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন।

তবে সব পক্ষের বক্তব্য জানা গেলেও মোহিনীর কোন বক্তব্যই জানা যাচ্ছিল না। অবশেষে এ আর রহমানের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে মুখ খুললেন এই বেইজিস্ট ।

তিনি বলেন, “এধরনের গুজব নিয়ে আমার কাছে একাধিক সাক্ষাৎকারের অনুরোধ আসছে। তবে আমি জানি ঠিক কী কারণে আমার কাছে এই সাক্ষাৎকারের অনুরোধগুলি আসছে। আমি সম্মানের সঙ্গে সব অনুরোধ ফিরিয়ে দিচ্ছি। কারণ, এই ভিত্তিহীন খবর নিয়ে মুখ খুলে নিজের এনার্জি নষ্ট করতে চাই না। দয়া করে আমার গোপনীয়তাকে সম্মান করুন।”

অন্য এক ভিডিও বার্তায় মোহিনী বলেন, “আমার জীবনে বাবার মতো অনেকেই রয়েছেন। তাদের মধ্যে এ আর রহমান একজন। আট বছরের বেশি সময় ধরে উনার সঙ্গে কাজ করেছি। তাকে অযথাই কলঙ্কিত করছেন। রহমান স্যার আমার বাবার থেকেও বড়।”

এদিকে গত রবিবার রাতে মুখ খোলেন সায়রা বানু। এর আগে এ আর রহমানের সন্তানরাও এই ধরনের গুজব নিয়ে বাবার পাশে দাঁড়িয়েছিলেন। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত