Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মিরাজ বলেছেন ‘বোলাররাই মার খায়’

Tanvir
[publishpress_authors_box]
কলম্বো থেকে
কলম্বো থেকে

প্রথম দুই ওভারে ২২ রান দিয়ে দেওয়া। সেখান থেকে ভালো বোলিং, দলকে ম্যাচে ফেরানো, প্রথম পাঁচ উইকেট এবং ম্যাচ সেরা হওয়ায়। স্বপ্নের মতো একটা দিন কাটিয়েছেন তানভীর ইসলাম। এমন দিনের জন্য অপেক্ষা করেন ক্রিকেটাররা।

তানভীর সেই দিনটি পেয়েছেন। ২৮ বছর বয়সে ওয়ানডে অভিষেক এবং দ্বিতীয় ম্যাচে প্রথম পাঁচ উইকেট। মাঠে সেজদায় পড়ে সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তবে তানভীরের এই সাফল্যের পেছনে আরেক জনের অবদান আছেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তানভীরকে অভয় দেন। ভালো বোলিংয়ের সাহস যোগান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানভীর বলেছেন, “প্রথম দুই ওভারে আমি যখন ২২ রান দিয়েছি তখন অধিনায়ক আমার পাশে এসে বলল তানভীর বোলাররাই মার খায়। সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর। রক্ষণাত্মক বোলিং করার প্রয়োজন নাই। তোর আক্রমণাত্মক বোলিংটাই তুই করবি। এরপর সেটাই করেছি এবং ভালো কিছু এসেছে।”

তানভীর নিয়মিতই ঘরোয়া ক্রিকেটে ভালো করেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে সেরা পারফরমও করেছেন। বয়সভিত্তিক পর্যায়ে খেলে উঠে আসেননি তিনি। বরং ঘরোয়া লিগ দিয়েই ক্যারিয়ার শুরু করে পেয়েছেন জাতীয় দলের দেখা। এবার এই ধারাবাহিকতা ধরে রাখতে চান।

তানভীর বলেছেন, “আমি মনে করি না বয়সের সঙ্গে খেলার কোন বিষয় থাকে। কারণ পারফরম করলে অবশ্যই জাতীয় দলে খেলবো। আমি কখনও বয়সভিত্তিক পর্যায়ে খেলিনি, ঢাকা লিগ দিয়েই শুরু করি। চেষ্টা করেছি যে এভাবেই সম্ভব। আর অনেকদিন পর ৫ উইকেট পেলাম আল্লাহ মুখ তুলে তাকিয়েছে।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত